• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা মালয়েশিয়াতে ধর পাকড়ের ভয়ে দিন কাটাচ্ছেন আতঙ্ক উৎকণ্ঠায়! ! ইউরোপের বাজারে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় কমেছে ১২ শতাংশ! শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ! এগিয়ে চলছে আধুনিক বিজ্ঞানঃএকটা সময় আসবে মানুষের চেয়ে এ আই প্রযুক্তিকে প্রাধান্য দেওয়া হবে একটা সময় আসবে মানুষের চেয়ে এগিয়ে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি! রাজধানীর ফ্লাইওভার গুলোতে নাইলনের সুতার ফাঁদ পেতে অভিনব কায়দায় ছিনতাই -ডাকাতি! লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ড মূল্যের একটি বিলাস বহুল ফ্ল্যাট জব্দ! ৪ কঠিন শর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনালের কাজ আটকে দিয়েছে নির্মাণ সংস্হা জাপান কনসোর্টিয়াম! শুভ সকাল প্রেমের মরা জলে না ডুবে শুকনাতেই ডুবে মরলো পরিবার নিয়ে! কাজিপুরে মানবিক ফান্ডের উদ্যোগে ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’ সম্পন্ন!

নরসিংদীতে তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

Reporter Name
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী জেলা প্রশাসন ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) যৌথ উদ্যোগে ৭ইং জুন রবিবার জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরগণের জন্য ০৩ (তিন) দিনব্যাপী “ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মোছা: নাদিরা আখতার; উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, নরসিংদী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।মাঠপর্যায়ে দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category