• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু! বাংলাদেশের অবস্থা দেখে মনে হচ্ছে জনগণ সরকারকে ভোট দিয়ে আনে নাই, ট্রাম্পের ভোটে সরকার এসেছে –অর্থনীতিবিদ আনু মুহাম্মদ! নরসিংদীর ভরতের কান্দিতে পুত্রের হাতে পিতা খুন প্রকৃত খুনিকে গ্রেফতারে কৃতিত্বের সনদ পেলেন এএসআই আরিফুর রহমান! বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২! ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের! সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন! গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন! মধ্য প্রাচ্যে চলমান যুদ্ধে বৈশ্বিক সংকট সহ বাংলাদেশের রেমিট্যান্স বাজারে অর্থনৈতিক ধ্বস! দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭ মদনে বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে চার ক্লাবের উদ্বোধন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে নতুন উদ্যোগ!

নওগাঁ জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান।

Reporter Name
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁ জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের অগ্রগতি, মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন ইউনিট ও শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি, গ্রেফতারি পরোয়ানা দ্রুত বাস্তবায়ন এবং অপরাধ দমনে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের দোরগোড়ায় আরও উন্নত ও মানবিক পুলিশি সেবা পৌঁছে দিতে সকল কর্মকর্তা ও সদস্যকে নিষ্ঠা, সততা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এছাড়া সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। পুলিশ সুপার তাদের পেশাগত দক্ষতা, কর্মনিষ্ঠা ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মাসিক অপরাধ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category