• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ভারত সরকার বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ পাত্রের মাধ্যমে এর উত্তর দিয়ে দিছে- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী! নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি! বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ৬০ দশকের বিশিষ্ট জনপ্রিয় সহ অভিনেত্রী “সুলতানা” এর অজানা কাহিনী! ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় ঘেরাও, লাগাতার অবস্থান কর্মসূচি সহ ড. ইউনুস এর কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা! সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য! ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্থানীয় কলেজ সংলগ্ন কাশবনে হাত-পা বাঁধা যুবকের লাশ: মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন! কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত! নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭! রাজধানী ঢাকা শহরে জিগাতলায় ঢাকা কলেজের ছাত্র স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হোস্টেল ভাঙচুর! মেধা বিকাশে পিছিয়ে পড়া আদিবাসী ‘তুরি’ জনগোষ্ঠীর যে দরিদ্র ছেলেটি আজ গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের বিচারক পদ মর্যাদায় অধিষ্ঠিত!

নওগাঁয় নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী আটক এবং সরঞ্জাম উদ্ধার।

Reporter Name
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চারজন মাদকসেবীকে আটক করেছে নিয়ামতপুর থানা পুলিশ। এ সময় মাদক সেবনের বিভিন্ন উপকরণ ও চোলাই মদ তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় গত ২১ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়ামতপুর থানার ৪নং নিয়ামতপুর সদর ইউনিয়নের কানইল গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— শ্রী বিমল চন্দ্র রবিদাস (৪০), শ্রী রশিদ রবিদাস (৫৫), শ্রী নিপেন রবিদাস (৫০) এবং শ্রী অরুন রবিদাস (৪০)। তাদের মধ্যে তিনজন নিয়ামতপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং একজন বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে মাদক সেবনের উপকরণ এবং চোলাই মদ প্রস্তুতের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
নিয়ামতপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category