• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
বড় পর্দায় জসীমউদ্‌দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’। শ্রমিকের অর্থনৈতিক উন্নতি মানেই দেশের অর্থনৈতিক উন্নতি—— নাসীরুদ্দীন পাটওয়ারী চবিতে মানবাধিকার সংগঠন এইচআরডিএসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন! মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, গ্রেপ্তার ১! নারীর অধিকার ও নিরাপত্তায় রাষ্ট্রের করণীয়! ডিমলায় ১৬০ কেজি পচা চিংড়ি মাছ জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা! বারহাট্টায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নি*হত, স্ত্রী-কন্যা আহত। মেসির নৈপুণ্যে মায়ামির জয়! নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো! বেতন নিয়ে আন্দোলন, মালদ্বীপে ১৫০ বাংলাদেশিকে দেশে পাঠানোর শঙ্কা!

তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে মুক্তভাবে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী!

Reporter Name
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

হেল্থ ডেস্ক|জনতার দেশঃ

দেশের তরুণ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিশাল মেধা ও স্বপ্নকে কোনো নির্দিষ্ট ছাঁচে বা বাক্সে বন্দি না করে তাদের মুক্তভাবে চিন্তা করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানের গতানুগতিক ধারার বাইরে তরুণদের নিজস্ব স্বপ্নের ক্যারিয়ার গড়ার পথ তৈরি করতে হবে। আর এ ক্ষেত্রে নীতিনির্ধারক ও শিক্ষকেরা কেবল সহায়ক বা অনুঘটকের ভূমিকা পালন করবেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টস আয়োজিত ১৫তম মেডিকেল বায়োকেমিস্ট্রি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুণদের বিশ্বমানের গবেষক হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসাবিজ্ঞানের বিশেষ করে মলিকুলার বায়োলজি এবং জেনেটিকস বা জিনতত্ত্বের ক্ষেত্রে বিশ্বজুড়ে যুগান্তকারী পরিবর্তন আসছে। হিউম্যান জিনোম প্রজেক্টের মতো বৈশ্বিক উদ্যোগে উন্নত বিশ্বের বাইরে বেশির ভাগ উন্নয়নশীল দেশের পর্যাপ্ত ডাটা অন্তর্ভুক্ত না থাকায় এখনো এখানে বিশাল কাজের সুযোগ রয়েছে।
এ দেশের মেধাবী তরুণ চিকিৎসকেরা একটু সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে বিশ্বমানের গবেষক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক লিয়াকত আলীর অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক সহায়তা সীমিত থাকলেও একাগ্রতা ও ভিশন নিয়ে কীভাবে আন্তর্জাতিক মানের গবেষক হতে হয়, তিনি তাঁর উজ্জ্বল উদাহরণ।
মেডিকেল বায়োকেমিস্ট্রি খাতের বিভিন্ন সংকটের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, মেডিকেল কলেজগুলোতে শিক্ষক সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের পুনরায় যুক্ত করা এবং তাঁদের জন্য বিশেষ প্রণোদনা চালুর বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ড. এম এ মুহিত আরও বলেন, ২০০০ সালের দিকে সরকারের একটি সঠিক নীতিগত সিদ্ধান্তের ফলেই আজ দেশে মেডিকেল বায়োকেমিস্ট্রিতে পোস্ট-গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশনধারী চিকিৎসকের সংখ্যা ৫৩০ ছাড়িয়েছে এবং সোসাইটির সদস্যসংখ্যা প্রায় ছয় শতে উন্নীত হয়েছে। এটি প্রমাণ করে যে সঠিক পলিসি ইন্টারভেনশন কীভাবে একটি অবহেলিত খাতকে বদলে দিতে পারে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়া হায়দার (জিয়াউদ্দিন হায়দার) চিকিৎসা শিক্ষা, নার্সিং, ফার্মাসিউটিক্যাল এবং ডায়াগনস্টিক সার্ভিস—এই চারটি মূল স্তম্ভকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের আধুনিক চিকিৎসাসেবা সরবরাহের ক্ষেত্রে এই চারটি স্তম্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রথম স্তম্ভ তথা মেডিকেল ডাক্তার ও বিভিন্ন শাখার বিশেষজ্ঞদের ক্ষেত্রে আমাদের দেশে কিছুটা ভারসাম্যহীন পরিস্থিতি রয়েছে। বিশেষ করে পোস্ট-গ্র্যাজুয়েট চিকিৎসকদের ক্ষেত্রে ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রির মতো মৌলিক বিষয়গুলোতে বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা অত্যন্ত কম, যা আমাদের স্বাস্থ্যব্যবস্থার একটি নিয়মিত চ্যালেঞ্জ।
বাংলাদেশ সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টসের সভাপতি প্রফেসর মেজর জেনারেল (অব.) ডা. দেবাশীষ সাহার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম এবং সংগঠনের মহাসচিব ডা. সৈয়দা শাহীনা সোবহান প্রমুখ।
তথ্যঋণঃ

# সমকাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category