• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Headline
শ্রমিকের অর্থনৈতিক উন্নতি মানেই দেশের অর্থনৈতিক উন্নতি—— নাসীরুদ্দীন পাটওয়ারী চবিতে মানবাধিকার সংগঠন এইচআরডিএসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন! মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, গ্রেপ্তার ১! নারীর অধিকার ও নিরাপত্তায় রাষ্ট্রের করণীয়! ডিমলায় ১৬০ কেজি পচা চিংড়ি মাছ জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা! বারহাট্টায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নি*হত, স্ত্রী-কন্যা আহত। মেসির নৈপুণ্যে মায়ামির জয়! নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো! বেতন নিয়ে আন্দোলন, মালদ্বীপে ১৫০ বাংলাদেশিকে দেশে পাঠানোর শঙ্কা! রাতজাগা ও সকালে ক্লান্তির সঙ্গে বিষণ্নতার নতুন ধরনের সম্পর্ক খুঁজে পেলেন বিজ্ঞানীরা!

বারহাট্টায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নি*হত, স্ত্রী-কন্যা আহত।

Reporter Name
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

 

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার বারহাট্টায় বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও কন্যা আহত হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল। এর আগে রবিবার (২ নভেম্বর) উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে এবং অভিযুক্ত সাইদুর রহমান তার আপন বড় ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। রবিবার এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই সাইদুর রহমান লাঠি দিয়ে ছোট ভাই সাইফুলকে আঘাত করেন। এ সময় তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী ও কন্যাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত সাইদুর রহমান ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। নিহতের স্ত্রী বাদী হয়ে সাইদুর রহমান, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category