• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Headline
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ভারত সরকার বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ পাত্রের মাধ্যমে এর উত্তর দিয়ে দিছে- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী! নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি! বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ৬০ দশকের বিশিষ্ট জনপ্রিয় সহ অভিনেত্রী “সুলতানা” এর অজানা কাহিনী! ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় ঘেরাও, লাগাতার অবস্থান কর্মসূচি সহ ড. ইউনুস এর কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা! সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য! ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্থানীয় কলেজ সংলগ্ন কাশবনে হাত-পা বাঁধা যুবকের লাশ: মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন! কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত! নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭! রাজধানী ঢাকা শহরে জিগাতলায় ঢাকা কলেজের ছাত্র স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হোস্টেল ভাঙচুর! মেধা বিকাশে পিছিয়ে পড়া আদিবাসী ‘তুরি’ জনগোষ্ঠীর যে দরিদ্র ছেলেটি আজ গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের বিচারক পদ মর্যাদায় অধিষ্ঠিত!

টেকনাফ সড়কে দিনদুপুরে গাছ ফেলে ডাকাতি; বিকাশের ৬০ লাখ টাকা লুট, গুলিবিদ্ধ ১

Reporter Name
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

 

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় দিনদুপুরে সড়কে পেরেক লাগানো গাছ ফেলে একটি যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের গুলিতে একজন গুলিবিদ্ধ এবং আরও দুজন আহত হয়েছেন। ডাকাতরা বিকাশের তিনজন বিক্রয় প্রতিনিধির (এসআর) কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

রোববার (২ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তি মো. আরমান (২৪)। এছাড়া আহত হয়েছেন সাকিব (২১) ও একরাম (২২)। তাদের সবার বাড়ি টেকনাফ পৌরসভা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পালকি পরিবহনের একটি বাস টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে পাহাড় থেকে নেমে আসা মুখোশধারী একদল অস্ত্রধারী ডাকাত সড়কে পেরেক লাগানো গাছ ফেলে বাসটির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ডাকাতি সংঘটিত হয়।

ডাকাতির শিকার বিকাশের তিনজন বিক্রয় প্রতিনিধি জানান, তারা টেকনাফের সীমান্ত ব্যাংক থেকে প্রায় ৬০ লাখ টাকা উত্তোলন করে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন এজেন্টের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে ডাকাতরা তাদের কাছ থেকে পুরো টাকাটি লুট করে নেয়।

স্থানীয়দের দাবি, ডাকাত দলের গুলিতে মো. আরমান গুলিবিদ্ধ হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, দ্রুত ও সমন্বিত যৌথ অভিযান পরিচালনা করা হলে জড়িতদের গ্রেপ্তার এবং লুট হওয়া টাকা উদ্ধার সম্ভব হতে পারে।

দিনদুপুরে মহাসড়কে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জনমনে নতুন করে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে বিজিবি, কোস্ট গার্ড ও পুলিশের সদস্যরা অবস্থান করছেন। দ্রুত যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category