• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Headline
সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাট: বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক ও মাইক্রোসফট টিমস ! ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরার চূড়ান্ত তালিকায় জায়গা পেলেন ১৭ বছরের কাভান সুলিভান!

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ!

Reporter Name
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ডেস্ক রিপোর্টঃ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর সাইডলাইন বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে তিনি এ সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
তিনি জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অভিবাসন এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। একই সঙ্গে এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা এ সংকট স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা ও জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে জলবায়ু সহযোগিতা, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া এসব ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট সহযোগিতা জোরদারের মাধ্যমে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
তথ্য: যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category