• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Headline
সরকার পাট শিল্প কে পুনরুজ্জীবিত করতে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব! শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম আগামীকাল (রোববার) থেকে শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী! জীবনযাত্রার ব্যয়, গণসেবা ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের ওপর ক্ষোভ থেকে শুরু হওয়া সর্বশেষ দেশব্যাপী বিক্ষোভে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন! রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে ৫০০টি প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র! বিমান বাহিনীর কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুতে পুলিশের রিমান্ডে নতুন তথ্য দিলেন বন্ধু দীপ! অর্থহীন, বাজনা নির্ভর ব্যান্ড সংগীতের ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের কালজয়ী বাংলা গান! আজ ৩১ অক্টোবর এইচ এস সি২০২৬ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে! বিমান বাহিনীর সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সোচ্চার হওয়াতেই কি জীবন দিতে হলো ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি কে? আজকের আবহাওয়া ও অন্যান্য বার্তা! নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়ন বাছাইয়ে অব্যবস্থাপনা, তদন্ত চান স্থানীয় নেতারা!

কেরু’তে বিএমআরই করা হচ্ছে ঠাকুরগাঁও সুগারমিল// চিনিকলগুলি চলমান থাকলে কর্মসংস্থান হবে অগনিত মানুষের ……ঠাকুরগাঁওয়ে বিএসএফআইসি চেয়ারম্যান!

Reporter Name
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

 

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি ॥

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি লাভ লোকসানের চেয়ে বেশি কাজ করে জনগণের স্বার্থের জন্য। জনগণের স্বার্থের কথা চিন্তা করেই আমরা ৩শ টাকা দরে প্রতি কেজি চিনি উৎপাদন করে ১২০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করি।

গত ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে এসে সুগার মিল পরিদর্শণ করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএসএফআইসি চেয়ারম্যান আরো বলেন, আমাদের প্রতিটি সুগার মিলের বয়স প্রায় ৫০-৬০ বছর তবে ঠাকুরগাঁও সুগার মিলটি শতবর্ষী। আমি এসব পরিদর্শন করে দেখতে পেলাম এখানকার বেশিরভাগ যন্ত্রপাতি মানধাত্যা আমলের। আমরা ঠাকুরগাঁও চিনিকল সহ সব চিনিকল গুলি প্রতিটি প্রায় কেরুতে বিএমআরই করেছি। এটা করার ফলে আমরা এই চিনিকল গুলিতে ডিস্টিলারিং প্রজেক্ট চালু করা সহ চিনি থেকে উৎপাদিত বাই প্রোডাক্ট যেমন ইথানল, জৈব সার, বিদ্যুৎ উৎপাদন সহ নানা প্রজেক্ট এ কাজ করতে পারবো। তাহলে এ চিনিকলগুলি লোকসানের হাত থেকে রক্ষা পাবে এবং চিনিকলগুলি চলমান থাকলে অগনিত মানুষের কর্মসংস্থান হবে।
মিল পরিদর্শনকালে তিনি মিলের দূর্বল দিকগুলো চিহ্নিত করেন এবং তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন তিনি।

জানাযায়, ক্রমাগত লোকসানে থাকা সুগার মিলগুলোকে পুনরুজ্জীবিত করতে ধারাবাহিকভাবে করপোরেশনের আওতাধীন মিলগুলো পরিদর্শন করছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ। এরই ধারাবাহিকতায় দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে এসেছেন তিনি।

ঠাকুরগাঁও সুগার মিলের গেস্ট হাউজে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর এবং ঠাকুরগাঁও সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সুগার মিলের মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) নুরুল আমিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) সুভাষ চন্দ্র সিংহ, ডিজিএম (সম্প্রসারন) তাজিরুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাচিক শ্রমিক ইউনিয়নরে সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন রতন সহ মিলের উর্ধতন কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীরা ।

বিএসএফআইসি চেয়ারম্যান এর এ সফর ঠাকুরগাঁও সুগার মিলের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category