শিরোনাম :
বিতর্কিত ধনকুবের আজিজ মোহাম্মদ ভাই এবং তার রূপালী জগত। ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছে — তথ্য মন্ত্রী। বাংলাদেশ যদি ইরান সংক্রান্ত ব্যাপারে নিজেদের অবস্হান পরিবর্তন না করে পরের বার হরমুজ প্রণালী পার হতে চেষ্টা করা হলে বাংলাদেশী জাহাজ কে অস্ত্রের ভাষায় জবাবা দেয়া হবে—–ইরান নৌবাহিনী। আমিরগঞ্জ (রায়পুরা,নরসিংদী) রেল স্টেশনের দক্ষিণ পাশে সরকারি জায়গায় নির্মিত সকল অবৈধ দোকান-পাট উচ্ছেদের সিদ্ধান্ত আগামী ২৫ এপ্রিলের আগে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নিতে ‘রোডস এন্ড হাইয়ের কড়া’নোটিশ। নরসিংদীতে সিএনজি যাত্রীকে নামিয়ে কু*পিয়ে হ*ত্যা। ইসলামী ব্যাংক দখলে নিতে রাজধানীতে এস আলম গ্রুপের শো-ডাউন। ধর্মীয় দৃষ্টিকোন থেকে সুন্নী খারেজী ও রাফেজী সম্প্রদায় —– মাকতুবাত শরীফ। শাপলা চত্বর গণহত্যা মামলা আসামি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ- আল -মামুন। সংরক্ষিত নারী আসন এবং সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। খুলনায় দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবল নিজের অ*স্ত্র দিয়ে গু*লি করে আত্ম*হত্যা।
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

একজন কমলদাশ গুপ্ত ও সংগীত ভুবন

Reporter Name / ৪৫২ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

সাজেদ রহমান:২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে নড়াইলের কালিয়া থানার বেন্দা গ্রামে গিয়েছিলাম কমল দাশগুপ্তের পৈতৃক বাড়ি খুঁজতে। বারুইপাড়া ঘাট পার হয়ে মধুমতীর তীর ধরে খুঁজলেও কেউ ঠিকানা বলতে পারেনি। শেষ পর্যন্ত অরুনিমা ইকো টুরিজম পার্ক ঘুরে ফিরে আসি, হাতে শুধু গ্রামের এক খালের ছবি। আর সেই খাল আজ আমার স্মৃতিতে অদৃশ্য অথচ প্রাণবন্ত হয়ে আছে। ১৯১২ সালের ২৮ জুলাই জন্ম নেওয়া কমল দাশগুপ্ত ছিলেন বাংলা সংগীতের এক অসাধারণ সুরকার। শৈশব থেকেই পেতেন সঙ্গীতময় পরিবেশ। বাবা ধ্রুপদে শিল্পী, কাকা তবলাবাদক, ছোট ভাই সুবলও গায়ক; আর বড়দা বিমল দাশগুপ্তের কাছে শিখেছেন সুর সৃষ্টি। ১৯৩২ সালে তার প্রথম রেকর্ড বের হয়, এরপর নিজেই লিখে, সুর করে এবং গেয়ে জনপ্রিয়তা পান। কাজী নজরুল ইসলামের অসংখ্য গান—‘বলেছিলে তুমি তীর্থে আসিবে’, ‘তুমি হাতখানি যবে রাখো মোর’—তাঁর সুরে জীবন্ত হয়েছে। এছাড়া অসংখ্য সিনেমায় সংগীত পরিচালনা করেছেন। ফিরোজা বেগম, কানন দেবী, হেমন্ত মুখোপাধ্যায়দের কণ্ঠে তাঁর সুর আজও শোনা যায়। কিন্তু জীবনের শেষাংশ সুখকর ছিল না। ব্যাংক দেউলিয়া, প্রিয়জনের মৃত্যু, আর্থিক বিপর্যয়—সব মিলিয়ে তিনি নিঃস্ব ও হতাশ হয়ে পড়েন। শেষ জীবনে মুদি দোকান চালাতে হয়, হাসপাতালের বেডও জোটেনি। ১৯৭৪ সালের ২০ জুলাই তিনি চলে যান।
পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা মনে করিয়ে দেয়, “কাজী নজরুল ইসলামের পর বাংলা গানের বাণিজ্যিক খতিয়ান হলে সর্বাগ্রে আসা উচিত কমল দাশগুপ্তের নাম।” এত প্রতিভার মানুষ, এত সুরের জাদুকর, তাঁর কৃতিত্ব আমরা কি যথাযথ সম্মান দিতে পেরেছি?
সাজেদ রহমান। বি.দ্র. কমলদাশ গুপ্ত পরে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করে নজরুল সংগীত শিল্পী ফিরোজা

বেগম কে বিয়ে করেন।প্রখ্যাত গিটারিস্ট শাফিন ও হা- মীম আহমেদ তার সন্তান। প্রতিবেদক,একজন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

ব্যক্তিত্ব ও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category