শিরোনাম :
ধর্মীয় দৃষ্টিকোন থেকে সুন্নী খারেজী ও রাফেজী সম্প্রদায় —– মাকতুবাত শরীফ। শাপলা চত্বর গণহত্যা মামলা আসামি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ- আল -মামুন। সংরক্ষিত নারী আসন এবং সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। খুলনায় দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবল নিজের অ*স্ত্র দিয়ে গু*লি করে আত্ম*হত্যা। টাইম ম্যাগাজিনের জরিপে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধান মন্ত্রী তারেক রহমান। দেশে জ্বালানি তেলের তীব্র সংকট পেট্রোল পাম্পে হাহাকার, সরকার বলছে মজুদ সন্তোষজনক, বাস্তব চিত্র ভিন্ন। পুলিশের তথ্য : ওসমান হাদী হত্যায় ব্যবহৃত পিস্তল কেনা হয় ২ লাখ টাকায় শেষ পর্যন্ত পিস্তলটি উদ্ধার হয় নরসিংদী থেকে। কলাপাড়ায় (পটুয়াখালী) পড়া না পারায় অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি । লালন ধর্মের অনুসারী কুষ্টিয়ার কথিত পীর শামীম ওরফে বাবা জাহাঙ্গীর হত্যার অন্ত:রালে। আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ।
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে জামায়াত কে নিষিদ্ধ করতে হবে- বরকত উল্লাহ বুলু

Reporter Name / ২৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

 ডেক্স রিপোর্ট :বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ
বুলু বলেছেন,জুলাই-আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত ও ২০ হাজার মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তাহলে তার আগে বাংলাদেশে জামায়াতের নিষিদ্ধ হওয়া উচিত। কেননা তারা ১৯৭১ সালে মা-বোনদের গণিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল, ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মানুষ হ*ত্যা করেছে।বরকত উল্লাহ বুলুর এই বক্তব্য নিয়ে বিএনপি এবং জামায়াতের মধ্যে নতুন করে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে।জামায়াত ইতোপূর্বে জোট বদ্ধ হয়ে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের সাথে নির্বাচন করেছে। অসংখ্য আমজনতা বুলুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জনতার দেশ কে দেয়া এক প্রতিক্রিয়ায় বলেছেন,”জামায়াত সাথে থাকলে সঙ্গী পক্ষ ত্যাগে জঙ্গি” আওয়ামীলীগের জোট থেকে বের হয়ে বিএনপির সাথে জোট করার কারণে আওয়ামী লীগ তাদের কে স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর,জঙ্গি উপাধি দিয়েছে।আজ বিএনপি থেকে সরে এসে একক ভাবে রাজনৈতিক জনমত তৈরি করায় তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী দলটি। আগের শরীক দল এখন বিএনপির পক্ষে স্বাধীনতা বিরোধী রাজাকার, গণহত্যাকারীর দল।এই রাজনৈতিক অপসংস্কৃতি যতদিন থাকবে মানুষ রাজনীতিকে  ঘৃণার চোখে দেখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category