শিরোনাম :
ইসলামী ব্যাংক দখলে নিতে রাজধানীতে এস আলম গ্রুপের শো-ডাউন। ধর্মীয় দৃষ্টিকোন থেকে সুন্নী খারেজী ও রাফেজী সম্প্রদায় —– মাকতুবাত শরীফ। শাপলা চত্বর গণহত্যা মামলা আসামি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ- আল -মামুন। সংরক্ষিত নারী আসন এবং সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। খুলনায় দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবল নিজের অ*স্ত্র দিয়ে গু*লি করে আত্ম*হত্যা। টাইম ম্যাগাজিনের জরিপে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধান মন্ত্রী তারেক রহমান। দেশে জ্বালানি তেলের তীব্র সংকট পেট্রোল পাম্পে হাহাকার, সরকার বলছে মজুদ সন্তোষজনক, বাস্তব চিত্র ভিন্ন। পুলিশের তথ্য : ওসমান হাদী হত্যায় ব্যবহৃত পিস্তল কেনা হয় ২ লাখ টাকায় শেষ পর্যন্ত পিস্তলটি উদ্ধার হয় নরসিংদী থেকে। কলাপাড়ায় (পটুয়াখালী) পড়া না পারায় অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি । লালন ধর্মের অনুসারী কুষ্টিয়ার কথিত পীর শামীম ওরফে বাবা জাহাঙ্গীর হত্যার অন্ত:রালে।
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

‎শেরেবাংলা মেডিকেল কলেজে চান্স পেলেন খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী নাঈমুর রহমান নাবিল।

Reporter Name / ২৪৬ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫


‎ফোরকানুল ইসলাম,খেপুপাড়া (পটুয়াখালী), প্রতিনিধি:খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী নাঈমুর রহমান নাবিল মেডিকেলে ভর্তি পরীক্ষায় ৮১.৭৫পেয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে ভর্তির সুযোগ পাওয়ায় এলাকায় আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

‎নাঈমুর রহমান নাবিলের শিক্ষাজীবন শুরু হয় ব্রাইট স্টার প্রি-ক্যাডেট স্কুলে, যেখানে তিনি প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। পরবর্তীতে তিনি চতুর্থ শ্রেণিতে কুমারপট্টি নুরানী এবতেদায়ী মাদ্রাসায় ভর্তি হন। এরপর পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসায় পড়াশোনা করেন।

‎মাধ্যমিক পর্যায়ে তিনি দরুন নাজাত মাদ্রাসা থেকে দাখিল (৯ম ও ১০ম শ্রেণি) পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। উচ্চমাধ্যমিক পর্যায়ে তিনি তামিরুল কামিল মাদ্রাসা, টুঙ্গিশাখা থেকে আলিম পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন।
‎তিনি ৫ম শ্রেনিতে বৃত্তিপান, দাখিল ও আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়েছেন।

‎দীর্ঘ ও সুসংগঠিত এই শিক্ষাযাত্রার ফলস্বরূপ তিনি দেশের অন্যতম স্বনামধন্য মেডিকেল কলেজ শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে ভর্তির সুযোগ লাভ করেন।

‎তার এই কৃতিত্বে শিক্ষক, অভিভাবক, সহপাঠী ও এলাকাবাসী গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category