ইসলামি ডেক্স:
হযরত আলী (রাঃ)-এর ভালবাসা সুন্নি হবার শর্ত বটে। যারা তাঁকে ভালবাসে না, তারা সুন্নী জামাত থেকে খারিজ বা বহিষ্কৃত হয়ে ‘খারিজী’ আখ্যা পেয়েছে।
পক্ষান্তরে যারা তাঁর মোহাব্বতে অতিরিক্ততা করে এবং যেরুপ ভালবাসা আবশ্যক তা থেকে অধিক করতে উদ্যত পয়গম্বর (আঃ)-এর সাহাবাগণের প্রতি দোষারোপ ও অশ্লীল বাক্য প্রয়োগের মাধ্যমে পূর্ববর্তী সাহাবা ও তাবেয়ীন ও নেককারগনের পথ পরিত্যাগ করে, তারা ‘রাফেজী’ বা বর্জনকারী নামে আখ্যা পেয়েছে।
অতএব সুন্নী জামাত মতালম্বীগণ হযরত আলী (রাঃ)-এর মোহাব্বতে ও ভালবাসায় রাফেজীদের অনুরুপ অতিরিক্ততা এবং খারেজীদের মতো মোহাব্বত পরিত্যাগ করা থেকে মধ্যম অবস্থায় অবস্থানকারী। এতে সন্দেহ নাই যে মধ্যস্থলই সত্য এবং নূন্যতা ও আধিক্য উভয়ই নিন্দনীয়।
হযরত আলী (রাঃ) বলেছেন, ”আমার ব্যাপারে দুই ব্যাক্তি ধ্বংস হয়ে গেছে। প্রথম ব্যাক্তি যারা আমার ভালবাসার মধ্যে অতিরিক্ততা করে এবং যা আমার মধ্যে নাই তা প্রমান করে। দ্বিতীয় ব্যাক্তি যারা আমার সঙ্গে শত্রুতা পোষণ করে ও আমার প্রতি মিথ্যা দোষারোপ করে।”
তিনি খারেজীদেরকে ইহুদীদের অনুরুপ ও রাফেজীদেরকে নাসারাদের সমতুল্য বলেছেন।
এই দুই দলই মধ্যবর্তী সত্য পথ হইতে দুই পাশে নিক্ষিপ্ত হয়েছে।
যে ব্যাক্তি সুন্নী জামাত দলকে হযরত আলী (রাঃ)-এর প্রেমিক বলে বিশ্বাস করে না এবং রাফেজীদের দলকেই শুধু তাঁর প্রেমিক বলে ধারনা করে, সে ব্যাক্তি নিরেট মূর্খ।
হযরত আলী (রাঃ)-এর ভালবাসাই রাফেজীত্ত্ব নয় বরং অবশিষ্ট তিন খলিফাকে পরিত্যাগ করাই রাফেজীত্ত্ব এবং অবশিষ্ট সাহাবাগণ থেকে মুখ ফিরিয়ে নেয়া অপছন্দনীয় ও নিন্দনীয়।
তথ্যসুত্রঃ # মকতুবাত শরীফ ২য় খন্ড চতুর্থ ভাগ।
মূল লেখকঃ # হযরত ইমামে রব্বানী মোজাদ্দেদ আলফেসানী (রহঃ)।