স্টাফ রিপোর্টার :
রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে আসামি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
এ ঘটনায় তার সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গত ১৫ এপ্রিল বিকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি বলেন,শাপলা চত্বরের ঘটনা সহ ক্রসফায়ারের ঘটনা ও গুমের ঘটনায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সংশ্লিষ্টতা পাচ্ছি। ইতোমধ্যে শাপলা চত্বরের ঘটনায় তার বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পেয়েছি। এছাড়া তিনি rab এ থাকাকালে ক্রসফায়ার এর ঘটনাতেও তাঁর সম্পৃক্ততা পাচ্ছি। আরো কিছু বিষয় তদন্তাধীন আছে। সেগুলোতে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে আইনের আওতায় নিয়ে আসব।
চিফ প্রসিকিউটর আরো বলেন, শাপলা চত্বরে ঘটে যাওয়া নারকীয় হত্যাকান্ড পৃথিবীর মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। মানবতা বিরোধী অপরাধের এ মামলায় যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে আমরা সবাইকে আইনের আওতায় আনব, এমনকি সিভিলিয়ান কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হলেও। ১০-১৫ দিনের মধ্যেই আশা করি এসব রিপোর্ট সাবমিট করা হবে। এরপর আমরা ফরমাল চার্জ দাখিল করব এবং তখন সম্পৃক্তদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব। তিনি আরো বলেন সাবেক আইজিপি বর্তমানে কারাগারে রয়েছেন। জুলাই গণ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয় বিচারিক আদালত ট্রাইব্যুনাল-১।
রাজসাক্ষী হয়ে ঘটনার প্রকৃত সত্য প্রকাশ করায় তাকে লঘুদন্ড দেওয়া হয়। এ মামলায় পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইবুনাল।
শাপলা চত্বর গণহত্যা মামলার আসামিদের মধ্যে ৬ জন ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন,১. সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ২. ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ৩. মেজর জেনারেল জিয়াউল আহসান ৪. সাবেক আইজিপি একেএম শহিদুল হক ৫.সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম ৬. সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডল।
তথ্য সূত্র:
# দৈনিক আমার দেশ।
# দৈনিক প্রথম আলো।
# দৈনিক ইত্তেফাক।
# দৈনিক ইনকিলাব।
# দৈনিক যুগান্তর।