বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026 · 19:14
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত! · যুগে যুগে দেশে দেশে ধর্ম বিস্তারের অজানা অধ্যায়! · নরসিংদীতে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী সফর, ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিক উদ্যোগের প্রশংসা! · কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন! · নওগাঁ পুলিশ লাইন্সের ‘বাতিঘর’ লাইব্রেরি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্রশংসা করলেন উদ্যোগের! · মানবাধিকার সুরক্ষা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বানে পাবনায় ডিফেন্ডার নেটওয়ার্কের সভা! · রংপুরে চারজনকে হত্যা মামলায় চার্জশিট দিল পুলিশ, আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ! · স্কুলছাত্র গালিবের মাকে নিয়োগপত্র দিলেন বগুড়া সিটি প্রশাসক!
রাজনীতি

ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না: রাশেদ খাঁন!

ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না: রাশেদ খাঁন!
ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কথার রেশ ধরে শেখ হাসিনা দেশে ফিরছেন না বলে জানিয়েছেন রাশেদ খাঁন। তার দাবি, ভারত কখনোই শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না।

একই সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এসব মন্তব্য করেন।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান যে, ট্রাভেল ডকুমেন্টস নিয়ে যে কোনো নাগরিক তার নিজ দেশে যেতে পারেন, তবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়!এ বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, একজন দণ্ডপ্রাপ্ত আসামি শুধুমাত্র বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফিরতে পারবে। আর বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নোত্তর।তথ্য: বিভিন্ন জাতীয় গণমাধ্যমছবিঃসংগৃহিত।
টপিক: রাজনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ