বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026 · 19:14
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত! · যুগে যুগে দেশে দেশে ধর্ম বিস্তারের অজানা অধ্যায়! · নরসিংদীতে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী সফর, ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিক উদ্যোগের প্রশংসা! · কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন! · নওগাঁ পুলিশ লাইন্সের ‘বাতিঘর’ লাইব্রেরি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্রশংসা করলেন উদ্যোগের! · মানবাধিকার সুরক্ষা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বানে পাবনায় ডিফেন্ডার নেটওয়ার্কের সভা! · রংপুরে চারজনকে হত্যা মামলায় চার্জশিট দিল পুলিশ, আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ! · স্কুলছাত্র গালিবের মাকে নিয়োগপত্র দিলেন বগুড়া সিটি প্রশাসক!
সারাদেশ

তিন দফা দাবিতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের তালা!

তিন দফা দাবিতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের তালা!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তিন দফা দাবিতে তালা দিয়ে অধ্যক্ষসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তাদের কলেজের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখা হয়।শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনের পর থেকে কলেজে বিভিন্ন দাবিতে একাধিকবার আন্দোলন করেছেন তারা। তবে দাবিগুলোর কোনো সুরাহা না হওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন।তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, কলেজটি শতভাগ ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য চালু রাখতে হবে, প্রতিষ্ঠানটি তাঁত বোর্ডের অধীনে রাখতে হবে এবং কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের নতুন প্রকল্প নরসিংদী শহরেই বাস্তবায়ন করতে হবে।আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দ্রুত দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না এলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল হক বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি এখন বস্ত্র অধিদপ্তরের অধীনে পরিচালিত হবে এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত মেনে নিতে চাইছেন না।তিনি বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কিন্তু বুধবার সকাল থেকে তারা কলেজের গেটে তালা দিয়ে আন্দোলন করছেন। কর্তৃপক্ষের বক্তব্যও তারা শুনতে চাননি।অধ্যক্ষ আরও বলেন, যেহেতু বিষয়টি বাংলাদেশ তাঁত বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট, তাই বোর্ডই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। আন্দোলনের বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তথ্য: বিভিন্ন গণমাধ্যমছবিঃসংগৃহিত।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ