• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক- ৬! ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন! তিন দফা দাবি পূরণ হয়নি, বৃহস্পতিবার থেকে ফের অবরোধে সাজেক সড়ক! অতিরিক্ত কারা উপ- মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি প্রিজন্স) হিসাবে পদোন্নতি পেলেন মোছাঃ নাহিদা পারভীন! লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ! ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে! নরসিংদীতে রায়পুরায় নিখোঁজ হলেই মিলছে লাশ, জনমনে আতঙ্ক! কাজিপুরে হেরোইন-ইয়াবাসহ ৩ জন আটক! সরকার সমর্থিত ইয়েমেন সেনাবাহিনী গত ২৪ ঘন্টায় হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ৭৪৪ টি হামলা করেছে এতে নিহত হয়েছে ২০০ হুতি যোদ্ধা! ধর্ম যার যার পরিচয় আমাদের একটাই, আমরা সবাই বাংলাদেশি – প্রধানমন্ত্রী তারেক রহমান!

৩০ লাখ টাকার প্রলোভন ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগর নামে এক যুবকের!

Reporter Name
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার তরুণ মো. সাগর (২৪)। রাশিয়ার সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে যুদ্ধে যোগ দেওয়ার পর পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়। শনিবার (১৭ অক্টোবর) রাশিয়ায় থাকা এক বন্ধুর মাধ্যমে সাগরের মৃত্যুর খবর পায় তাঁর পরিবার। এতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। দরিদ্র পরিবারের আর্থিক সহায়তায় কিশোর বয়স থেকে উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে রিকশাভ্যান চালাতেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ওই দোকানের এক ম্যানেজারের সহযোগিতায় প্রায় ছয় লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান সাগর। সেখানে একটি বেকারিতে কাজ শুরু করেন। মাসে আয় করতেন প্রায় ৭০ হাজার টাকা।

পরে সেখানে এক বাংলাদেশি দালালের সঙ্গে পরিচয় হয় তাঁর। পরিবারের অভিযোগ, রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়া এবং এককালীন ৩০ লাখ টাকা পাওয়ার প্রলোভন দেখান ওই ব্যক্তি। চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে যান সাগর। এরপর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সাগরের চাচা আবদুল আওয়াল বলেন, বেকারির কাজ ছেড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা সাগর তাঁকে জানিয়েছিলেন। তখন তিনি নিষেধ করেছিলেন। তাঁর অভিযোগ, দালাল ভুল তথ্য দিয়ে সাগরকে যুদ্ধে যোগ দিতে প্ররোচিত করেছেন। শনিবার সাগরের এক বন্ধু তাঁর মৃত্যুর খবর দেন।

সাগরের বাবা কবির হোসেন বলেন, তিনি সবজির ব্যবসা করতেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ। অনেক ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠান। প্রায় চার-পাঁচ মাস ধরে ছেলের সঙ্গে কথা বলতে পারেননি। এখন শুনছেন, তাঁর ছেলে আর বেঁচে নেই।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, বিষয়টি তাঁদের জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।

ইনসেটে নিহত সাগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category