• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Headline
নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন! ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ! নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের! সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ! ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান( অব.) এয়ার ভাইস মার্শাল  শেখ আব্দুল হান্নান কাতার পুলিশের হাতে গ্রেফতার! নরসিংদীতে রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার! কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সনাতন ধর্মাবলম্বীর ২০০ পরিবারের মাঝে শাড়ি বিতরণ! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত! খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান!

কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সনাতন ধর্মাবলম্বীর ২০০ পরিবারের মাঝে শাড়ি বিতরণ!

Reporter Name
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

মনিরুল ইসলাম আকন্দ সোহেল(স্টাফ রিপোর্টার): নেত্রকোনার কেন্দুয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এ শাড়ি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু।

এ ছাড়া বক্তব্য দেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, পূজা উদ্‌যাপন কমিটির অনুকূল সরকার ও সজল কুমার সরকারসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠান শেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সনাতন ধর্মাবলম্বী দুঃস্থ ও অসহায় ২০০ পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়। এ উদ্যোগে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category