• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরি মামলার পাঁচ আসামিসহ গ্রেপ্তার-২৬I সাতক্ষীরার দেবহাটায় ধর্ম নিয়ে কটুক্তির মবে শামীম হত্যা মামলায় আটক-২! শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ দেওয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ‘বোকা’ বলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল! লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ! তাহিরপুরে নদীনির্ভর অর্থনীতিতে গতি ফেরার আশা, শনিবার খুলছে জাদুকাটা! কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ! কুমিল্লায় প্রকাশ্যে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা! গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ৩, মোবাইল কোর্টে কারাদণ্ড। নরসিংদীর গর্ব হাতবিহীন “দুঃখু মিয়া ” অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো! নদীর বুকে জেগেছে চর, ঘাস বেচে বাঁচে হাজারো ঘর!

নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

সাইফুল ইসলাম রুদ্র| নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া আরও ১১ জন আহত হয়েছেন। দুপুরে রায়পুরায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চালকসহ আর ১১ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আমিরগঞ্জের ১০ নম্বর ব্রিজের মাথায় মামুদনগর গ্রামে ঢুকার রাস্তায়।পুলিশ  ও স্থানীয়রা জানায়, দুপুর দুইটার দিকে নরসিংদীর আরশিনগর সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ৫ যাত্রী রায়পুরার উদ্দেশে রওনা হয়। সিএনজিটি হাসনাবাদ অতিক্রম করে মাহমুদনগর ১০ নাম্বার ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে একটি সিএনজি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং অপরটি রাস্তার পাশে উল্টে পরে। এ সময় দুটি গাড়িই ধুমড়েমুচড়ে যায়। পরে আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে এদের মধ্যে উজ্জ্বল শীল (৩৫) নামে এক যাত্রীকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। উজ্জ্বল রায়পুরা উপজেলার মেথীকিন্দা গ্রামের নারায়ন চন্দ্র শীলের ছেলে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশানারা কবির জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় ১২ জন রোগী আমাদের কাছে আসে। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আমরা পাই। আহতদের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা এখানেই চিকিৎসা নিচ্ছেন।

অপরদিকে সকালে শিবপুর উপজেলার শিবপুর কলেজ গেট এলাকায় চলন্ত ইটবাহী ট্রলি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে মো. ছাব্বির মিয়া (১৯) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাব্বির মিয়া উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মো. মাসুদ মিয়া ছেলে।
একইদিন সকালে বেলাব উপজেলার পাটুলি নদীপাড় এলাকায় আলিশা আক্তার নোহা (৩) নামে এক শিশু ইটবাহী ট্রলি চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। নোহা পাটুলি গ্রামের কাশেম মিয়ার মেয়ে।

মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ও বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category