• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু! বাংলাদেশের অবস্থা দেখে মনে হচ্ছে জনগণ সরকারকে ভোট দিয়ে আনে নাই, ট্রাম্পের ভোটে সরকার এসেছে –অর্থনীতিবিদ আনু মুহাম্মদ! নরসিংদীর ভরতের কান্দিতে পুত্রের হাতে পিতা খুন প্রকৃত খুনিকে গ্রেফতারে কৃতিত্বের সনদ পেলেন এএসআই আরিফুর রহমান! বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২! ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের! সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন! গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন! মধ্য প্রাচ্যে চলমান যুদ্ধে বৈশ্বিক সংকট সহ বাংলাদেশের রেমিট্যান্স বাজারে অর্থনৈতিক ধ্বস! দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭ মদনে বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে চার ক্লাবের উদ্বোধন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে নতুন উদ্যোগ!

‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা!

Reporter Name
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

‎
‎খ ম জায়েদ হোসেন , ​নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
‎
‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামে রাতের আঁধারে একটি সেচ প্রকল্পের দুটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে উপজেলার নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পে এই চুরির ঘটনা ঘটে।
‎
‎​স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রাতে আঁধারে সেচ পাম্পের খুঁটি থেকে ট্রান্সফরমার দুটি নিচে নামায়। পরে ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ খুলে নিয়ে যায় এবং খোলস দুটি নাসিরপুর পুরাতন সড়কের পাশে ফেলে রেখে চম্পট দেয়।
‎
‎​নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পের পরিচালক বন্ধন দেব চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রান্সফরমার দুটি চুরি হয়ে যাওয়ায় সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে বোরো মৌসুমের সেচ ব্যবস্থা নিয়ে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন।
‎
‎​এদিকে, সেচ প্রকল্পের গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার চুরির খবরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
‎তারা জানান, ট্রান্সফরমার না থাকায় সময়মতো জমিতে পানি দেওয়া সম্ভব হবে না, যার ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
‎
‎​এলাকাবাসী ও ভুক্তভোগীরা ঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ চোর চক্রকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category