• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline
একই মাঠে সব বয়সীদের খেলার সুযোগ, নতুন দিগন্ত খুললো ‘কুমিল্লা ভিক্টোরিয়া স্পোর্টস! বাংলাদেশ পুলিশের আপডেট নিউজ! টেকনাফে বিজিবি এবং এসআরবি’র যৌথ অভিযানে আ/সামীবিহীন ৩ লাখ ই/য়াবা উ/দ্ধার ব্রাক্ষণপাড়ায় জঙ্গলে লুকিয়েও শেষ রক্ষা হয়নি, উদ্ধার ৩৬ কেজি গাঁজা। আশুগঞ্জে টোল প্লাজায় ২০ কেজি গাঁজাসহ ট্রাক উদ্ধার ০৩ মাদক কারবারী গ্রেফতার! মাঝির ৪৪ হাজার টাকা পাওনা ও হুমকির অভিযোগ অস্বীকার এসআই রফিকুল ইসলামের! ব্যবসা-বাণিজ্য,শান্তি নিরাপত্তায় বসবাস উপযোগী দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ! আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নে (আইসিটি)এগিয়ে যাচ্ছে বাংলাদেশ! নরসিংদী রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু! পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ড্রেজার মেশিন জব্দ!

আশুগঞ্জে টোল প্লাজায় ২০ কেজি গাঁজাসহ ট্রাক উদ্ধার ০৩ মাদক কারবারী গ্রেফতার!

Reporter Name
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ এবং তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২ টা ৪০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই মাদক পরিবহনের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রামের আহমদ গফুরের ছেলে মো. আব্দুল হক, হবিগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গীর চর এলাকার আকমির মিয়ার ছেলে মো. রুবেল মিয়া এবং ঢাকার রমনা থানার মগবাজার চেয়ারম্যান গলি এলাকার (ভাসমান) বাসিন্দা মো. আকরাম মিয়া।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, মাদক পাচার, মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধ দমনে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
জেলা পুলিশের কর্মকর্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category