• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি ৩৩টির বিরুদ্ধে মামলা, আটক ১২ মোটরসাইকেল! কেন্দুয়ায় (নেত্রকোণা) আগুনে ঝলসে গেল মুদি দোকানির জীবন! নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন! কলাপাড়ায়  পল্লী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৮)’র মৃত্যু! ইবলিশ (শয়তান)এর নাফরমানি এবং তার আত্ম অহমিকা! আবাসিক এলাকায় দেহব্যবসার অভিযোগ: আদাবরের এনকে ড্রিমে আলমগীরকে ঘিরে চাঞ্চল্য! ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ! শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রুর দেহ তল্লাশি করে ১কেজি ৫০০ গ্রাম সোনা উদ্ধারের পর তাকে আটক করেছে বিমান বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ! ভারতে পিকনিক করতে গিয়ে সমুদ্রে ডুবে ৮শিক্ষার্থীর সলিল সমাধি! সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নওগাঁয় ট্রাফিক বিভাগের ক

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁয় ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর, সড়কে শৃঙ্খলা নিশ্চিত এবং জনসাধারণকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নওগাঁ জেলার ট্রাফিক ব্যবস্থাপনা, দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা, জনসাধারণের সেবাদান এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখাসহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের কাছ থেকে দায়িত্ব পালনের সময় উদ্ভূত বিভিন্ন সমস্যা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন। পরে এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

পুলিশ সুপার ট্রাফিক ব্যবস্থাপনায় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সড়কে দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষের সঙ্গে জনবান্ধব ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানান। যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে নিরাপদ পরিবেশ তৈরিতে ট্রাফিক বিভাগের সদস্যদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরেন ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যরা। তাদের বক্তব্য শোনার পর পুলিশ সুপার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নওগাঁ শহরসহ জেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণকে দ্রুত ও কাঙ্ক্ষিত সেবা দিতে ট্রাফিক বিভাগের সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় সভায়।

মতবিনিময় সভায় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category