• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
ঢাকা মহানগর বিএনপির উত্তর যুবদলের কমিটি এবং মহানগর পশ্চিম ছাত্রদলের বিদ্যমান কমিটি এক যুগে বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো! বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে উদ্বেগ জনক রূপ ধারণ করেছে এবং দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে! বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সুযোগ ও সম্ভাবনা! বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াতঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম! মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ফরহাদের বিরুদ্ধে; রাজনৈতিক পরিচয় যাচাইসহ তদন্তের দাবি! টেকনাফে গুজব প্রতিরোধে তরুণদের সচেতনতামূলক কর্মসূচি! দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি! কক্সবাজারে ৬৭ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার! আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক! ভারতের সহকর্মীর গুলিতে আধা সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত!

ঢাকা মহানগর বিএনপির উত্তর যুবদলের কমিটি এবং মহানগর পশ্চিম ছাত্রদলের বিদ্যমান কমিটি এক যুগে বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পলিটিক্যাল ডেস্ক|জনতার দেশঃ
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগে বিএনপি ছাত্রদল,স্বেচ্চাসেবক দল এবং শ্রমিক দলের বিভিন্ন স্তরের মোট ১৪ জন নেতাকর্মী কে বহিষ্কার করা হয়েছে।
বিলুপ্ত হওয়া তিনটি কমিটিঃ
১.ঢাকা মহানগর উত্তর বিএনপি :মোহাম্মদ আমিনুল হক কে আহবায়ক ও মোহাম্মদ মোস্তফা জামানকে সদস্য সচিব করে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

২.ঢাকা মহানগর উত্তর যুবদল :এই কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে এটি বিলুপ্ত করা হয়েছে ।

৩.ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল :যুবদলের মতোই মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে এই কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বহিষ্কারের মূল কারণঃ দলীয় বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোন ঘটনার কথা উল্লেখ না থাকলেও রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে, সম্প্রতি রাজধানীর মিরপুরে একটি মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্রে (রাড্ডা সেন্টারে) হামলা ও ভাঙচুরের ঘটনা এবং ঢাকার বিভিন্ন স্থানে দখলবাজি লুট পাটের সাথে কিছু স্থানীয় নেতার জড়িত থাকার অভিযোগ ওঠার পরই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃত ১৪ জনের মধ্যে উল্লেখযোগ্য হলেন, শাহ আলী থানা বিএনপির খলিল চৌধুরী, দারুস সালাম থানা ছাত্রদলের ইকবাল হোসেন দিপু, এবং দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের আক্তার হোসেন মামুন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে শীঘ্রই এই ইউনিট গুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে।
মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং দলীয় শৃঙ্খলা বঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষাপটে পশ্চিম ছাত্রদলের কমিটির সহ মোট তিনটি গুরুত্বপূর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংগঠনের পৃথক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিএনপি’র সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। অন্য এক বিজ্ঞপ্তিতে শাহ আলী থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী সি ব্লক ইউনিট-বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মহানগর উত্তর বিএনপি’র সদস্য হাফিজুর রহমান শুক্কুকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটির বিলুপ্ত করা হয়েছে আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্তের অনুমোদন দেন।
ছাত্রদল ও তাদের ঢাকা মহানগর পশ্চিম কমিটি বিলুপ্ত করে শিগগির নতুন কমিটি ঘোষণার কথা জানিয়েছেন তারা। শৃঙ্খলা লঙ্গনে নির্দিষ্ট অভিযোগে পাঁচ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদল।
তারা হলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আলম পিঁয়াস, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জিন্নাহ, দারুস সালাম থানা ছাত্রদলের ইকবাল হোসেন দিপু, সদস্য সচিব উমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব শান্ত রহমান।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দারুস সালাম থানা শাখার দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন আহ্বায়ক মোঃ আখতার হোসেন মামুন ও সদস্য সচিব মোহাম্মদ হাফিজুর রহমান কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
জাতীয়তাবাদী শ্রমিক দল তাদের চার নেতাকে সব সদস্য পদ থেকে বহিষ্কার করেছে। তারা হলেন শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহ আলী থানা অটো রিক্সা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুস সালাম থানা শ্রমিক দলের আহবায়ক গোলাম রসুল পারভেজ শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন।
গত মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর থানার অধীন ৯১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মফিজুর রহমান মামুনকে বহিষ্কার করে বিএনপি।
তথ্যসূত্রঃ
# দ্যা ডেইলি স্টার
#প্রথম আলো
#বিডি নিউজ২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category