• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ! ঠাকুরগাঁওয়ে ৮১ তম পুলিশ সুপার, এর সাথে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত! নরসিংদীর শিবপুরের ইটাখোলা থেকে ২ শীর্ষ সন্ত্রাসী গ্ৰেফতার! সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু! ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত! নরসিংদীতে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা প্রকল্পের কাজ না করেই ২৩৫ কোটি টাকা আত্মসাৎঃ দুদকের অনুসন্ধানে ওঠে এসেছে এক ভয়ানক দুর্নীতির তথ্য! জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি! নারীবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে নানা উদ্যোগ পুলিশের! “নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত” টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক!

নরসিংদীতে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা প্রকল্পের কাজ না করেই ২৩৫ কোটি টাকা আত্মসাৎঃ দুদকের অনুসন্ধানে ওঠে এসেছে এক ভয়ানক দুর্নীতির তথ্য!

Reporter Name
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ
দুর্নীতির ধূসর এলজিডির দুর্নীতি পরায়ন মাফিয়া ডন
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা নরসিংদী এলজিডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশার শত শত কোটি টাকার দুর্নীতি থাকা সত্ত্বেও এখনো বহাল তবিয়তে।
ফ্যাসিবাদ দোসর এলজিডির দুর্নীতি পরায়ণ সাবেক পিরোজপুরে নির্বাহী প্রকৌশলী ফুল কাম বাদশা বর্তমান স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের মন্ত্রীর আত্মীয় পরিচয় দাপিয়ে বেড়াচ্ছেন। এলজিডির দাপুটি নির্বাহী প্রকৌশলী শেখ হাসিনা সরকারের দোসর পিরোজপুর জেলার ভান্ডারিয়ার সাবেক এমপি মিরাজ ও মহারাজের ডান হাত সাবেক পিরোজপুরের নির্বাহী পরিচালক (প্রকল্প পরিচালক) মহা ক্ষমতাধর লীগের সুবিধাভোগী ফুলকাম বাদশা শত শত কোটি টাকার কাজ না করে টাকা আত্মসাৎ করে এখনো বহাল তবিয়তে আছেন এলজিডিতে।
আওয়ামী লীগের পৃষ্ঠপোষক দুর্নীতির মহাগুরু দুর্নীতির বরপুত্র ফুলকাম বাদশার বিরুদ্ধে দুদকে তদন্ত চলাকালীন সময়ে স্বপদে বহাল থেকে এখনো কমিশন ঘুষ বাণিজ্য করে চলেছেন কোন ক্ষমতা বলে?তার খুঁটির জোর কোথায়? নরসিংদীর নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা এখনো বহাল তবিয়তে?
সূত্রে জানা যায়, সম্প্রতি প্রধান প্রকৌশলীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নরসিংদী থেকে সদর দপ্তরে বদলি করা হলেও তার অবৈধ টাকা ও ক্ষমতার দাপট দেখিয়ে এক অদৃশ্যক্তির বলয়ের মাধ্যমে এই বদলির আদেশ বাতিল করেন লীগ সরকারের আমলে দাপুটি নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা। নারি কেলেঙ্কারির হোতা নির্বাহী প্রকৌশলী ফুলকান বাদশাহর দুর্নীতি থামাবে কে?
ভুয়া বিল ভাউচারের মাস্টারমাইন্ড নির্বাহী প্রকৌশলী ফুলকান বাদশা রাজধানীর তেজগাঁও মনিপুরী পাড়াতে ২১২ স্কয়ার ফিট ফ্ল্যাট ক্রয় করে এখানে সুন্দরী রমণীগণকে নিয়ে আমোদ ফুর্তি করেন বিভিন্ন সরকারি বন্ধের দিনে। এছাড়া সুন্দরী রমণীদের নিয়ে বিভিন্ন রিসোর্টে নিয়মিত ফুর্তিতে ব্যস্ত থাকেন বলে নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান এলজিডির একাধিক কর্মকর্তা।
খোঁজ নিয়ে আরো জানা যায়, বিগত সময়ে পতিত লীগ সরকারের আমলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্পের কাজ না করেই মিথ্যা ভুয়া বিল এর মাধ্যমে ২৩৫ কোটি টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের তথ্য গণমাধ্যমেও ওঠে এসেছে।
একাধিক তদন্তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনঃনির্মাণ প্রকল্প (ওইজচ) এর দায়িত্ব পালনকালে ফুলকাম বাদশার বিরুদ্ধে প্রকল্পের বিভিন্ন প্যাকেজে কাজ না করে বিল উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়া গেলেও তিনিএখনো ধরাছোঁয়ার বাইরে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, পিরোজ পুরের ভান্ডারিয়া উপজেলায় ১২৫ টি প্যাকেজসহ মোট ১২৮ টি প্যাকেজের বিপরীতে কাজ না করে বিলের মাধ্যমে ২৩৫ কোটি ৮৯ লাখ ১৮হাজার৩০০ টাকা উত্তোলনের মাধ্যমে সমুদয় টাকা আত্মসাৎ করছে সাবেক পিডি ও নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা।
প্রকাশিত তথ্য অনুযায়ী ফুলকাম বাদশা ২০২১ সালের ৩০ মে থেকে ২০২৩ সালের ৩ জুলাই পর্যন্ত দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ নির্মাণ প্রকল্পের পরিচালক ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে অভিযোগের বিষয়টি সামনে আসার পরও নরসিংদী জেলার এলজিডির নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। এলজিডি নরসিংদীতে ঘুষের রাজত্ব চলছে তার নেতৃত্বে। সিন্ডিকেটের মাধ্যমে রমরমা কমিশন বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলে গোপন সূত্রে জানা গেছে। তার বদলির আদেশকে ঘিরে চলছে নানা গুঞ্জনএলজিডির সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মাঝে।
বদলির আদেশ নিয়েও প্রশ্নবিদ্ধ। সূত্রে আরও জানা গেছে ২০২৬ সালের ৫ মে জারি করা একটি আদেশে হুমায়ুন কবিরকে নরসিংদীতে বদলি করা হলেও তিনি দায়িত্ব পালন করতে পারেননি এবং পরবর্তীতে ওই বদলি আদেশ বাতিল হয়। এ ঘটনায় ফুলকাম বাদশা নরসিংদীতে বহাল থাকা নিয়ে প্রশাসনিক দুর্বলতার ঘাটতি আছে বলে lgd সাধারণ কর্মকর্তাদের নিকট প্রশ্ন তৈরি হয়েছে বলে একাধিক কর্মকর্তারা গণমাধ্যমকে জানান।
তবে বদলি আদেশ বাতিলের প্রকৃত কারণ কার সুপারিশে তা বাতিল হয়েছে কিংবা কোন রাজনৈতিক প্রভাব ছিল কিনা সরকারের উচ্চপর্যায়ে তদন্তে আহ্বান জানিয়েছেন সাধারণ কর্মকর্তারা।
দুদকের অনুসন্ধানের দাবি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে পিরোজ পুরের কয়েকটি উন্নয়ন প্রকল্পে অনিয়ম সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগে প্রোগ্রাম ভাষার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান চলছে। তবে অনুসন্ধানের বর্তমান অবস্থা, মামলা হয়েছে কিনা এবং দুদকের আনুষ্ঠানিক সিদ্ধান্ত কি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হালনাগাদ বক্তব্য এখনো পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে ফুলকান ভাষার বক্তব্য জানতে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
লীগের ধূসর নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশার আর্থিক দুর্নীতির তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সরকারি উন্নয়ণ প্রকল্পে কাজ না করেই বিপুল অর্থ উত্তোলনের অভিযোগ সত্য হলে তা শুধু আর্থিক অনিয়ম নয় সরকারি অর্থ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নের উপরো গুরুতর প্রশ্ন তৈরি করে।
তাই অভিযোগের প্রকৃত সত্য উদঘাটনে সংশ্লিষ্ট প্রকল্পের নথিপত্র, কাজের বাস্তব অগ্রগতি, বিল ভাউচার, পরিমাপ বই, ঠিকাদারী নথি এবং মাঠ পর্যায়েরবাস্তবতা যাচাই করে সরকারের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্তের দাবি ওঠেছে।ফলেএখন মূল প্রশ্ন ২৩৫ কোটি টাকা উত্তোলনের অভিযোগের প্রকৃত সত্য কি এবং তদন্ত দায় ভার কার উপর নির্ধারিত হয় উত্তর মিলবে সংশ্লিষ্ট নথি ও তদন্তের চূড়ান্ত ফলাফলে।
ছবিঃ
# সংগৃহিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category