স্টাফ রিপোর্টারঃ
এমন একাধিক অভিযোগ ও প্রমাণ পাওয়া গেছে, যেখানে দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিআইডব্লিউটিএ, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ আরও একাধিক মন্ত্রণালয় ও দপ্তরে নির্দিষ্ট কিছু কর্মকর্তা নিজেদের দুর্নীতির চক্র পরিচালনা করেন।
সরকারি চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও বিভিন্ন তদবির ও অনৈতিক কাজে ইন্ধন যোগাতে এসব অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী রীতিমতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কার্যালয়ে অবস্থান করে নানা ধরনের অনিয়ম ও অপকর্মে লিপ্ত থাকেন। সরকারী চাকরিতে না থেকেও তারা এমন সব তথ্য সম্পর্কে অবহিত হন যা রাষ্ট্রের সার্বিক নিরাপত্তার জন্যেও ঝুঁকিপূর্ণ।
দুর্নীতির লাগাম টানতে এধরনের ব্যক্তিদের উপরোক্ত সরকারি কার্যালয়ে বিনা কারণে প্রবেশ নিষিদ্ধ করা গুরুত্বপূর্ণ।
তথ্য ঋণ:
জুলকার নাইন সায়ের, সাংবাদিক(আল-জাজিরা)।