ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ
আইএফআইসি ব্যাংক থেকে ৫৩৮ কোটি টাকার বেশি ঋণ নিয়ে আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে আহম্মদ সায়ান ফজলুর রহমান সহ।২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতির দমন কমিশন(দুদক)।
দুদকের ব্রিফিংয়ে কমিশনের সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের অভিযোগ ঋণ নেওয়ার সক্ষমতা যাচাই না করেই আইএফআইসি ব্যাংক থেকে নাম সর্বস্ব প্রতিষ্টান স্কাইমার্ক ইন্টারন্যাশনালের নামে তিন দফায় ৫৪৫ কোটি টাকার ওভারড্রাফ্ট বা ওডি ঋণ অনুমোদন করা হয়।
এর মধ্যে ৫৩৮ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা নগদে ও স্থানান্তরের মাধ্যমে তুলে আত্মসাৎ করা হয়েছে বলে দুদকের অনুসন্ধানে অভিযোগ এসেছে। নগদ উত্তোলন, স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থ পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেছে সংস্থাটি।
সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। তার ছেলে সায়ান ফজলুর রহমান ব্যাংকটির সাবেক ভাইস চেয়ারম্যান।
মামলার অন্য আসামিদের মধ্যে স্কাইমার্ক ইন্টারন্যাশনালের এমডি আব্দুল্লাহ আল মঞ্জুর ও পরিচালক ইসরাত জাহান এবং আইএফআইসি ব্যাংকের সাবেক বর্তমান কয়েকজন পরিচালক ও কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুদক।
দুদকের তথ্য অনুযায়ী ২০২২ সালের ২৩ আগস্ট স্কাইমার্কের অনুকূলে প্রথমে ৯০ কোটি টাকার ওডি ঋণ অনুমোদন করা হয় ২০২৩ সালের ১০ জানুয়ারী সেই সীমা বাড়িয়ে করা হয় ১৪৫ কোটি টাকা। পরে ২০২৪ সালের ২৫ জুন তা বাড়িয়ে করা হয় ৫৪৫ কোটি টাকা।
দুদকের অভিযোগ শেষ দফায় ঋণ বাড়ানোর সময় ৬৫০ শতাংশ জমি বন্ধক নেওয়ার বিষয়টি স্হগিত রাখা হয়েছিল সেই বন্ধক পরে আর সম্পন্ন হয়নি ।
অনুসন্ধানের বরাতে দুদক বলছে, ঋণ দেওয়ার সময় গ্রাহকের ব্যবসা প্রতিষ্ঠানও গুদাম পরিদর্শন করা হয়নি।উদ্যোক্তাদের পরিচিত বা (কেওয়াইসি), ব্যবসার অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা, সম্পদ ও দায়, নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং আয়কর পরিশোধের তথ্য যাচাই করা হয়নি।
একইভাবে যাচাই করা হয়নি ঋণের প্রকৃত উদ্দেশ্য, আগে নেওয়া ঋনের ব্যবহার এবং ঋণের সীমা বাড়ানোর যৌক্তিকতাও।
২০২৬ সালের ২৩ জুলাই এই ঋণে সুদ ও অন্যান্য চার্জ ছিল ৬৬ কোটি ৫৩ লাখ ৪০ চল্লিশ হাজার ৯৯৪ টাকা ৩ পয়সা। অথচ ঐদিন ঋণের স্হিতি দাঁড়ায় ৬০৪ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৪৭৬ টাকা ৩ পয়সা। এই অর্থকে ব্যাংকের আর্থিক ক্ষতি হিসেবে দেখিয়েছে দুদক।
সালমান এফ রহমান ও সায়ান রহমানের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংক থেকে মোট ১৪ টি ভুয়া ও কাগজে প্রতিষ্ঠানের নামে ৭ হাজার ১২৯ কোটি ঋণ অনুমোদন বিতরণ ও আত্মসাৎ অভিযোগ অনুসন্ধান করছে দুদক। স্কাই মার্কের ৫৩৮ কোটি টাকার ঋণ সেই অনুসন্ধানের একটি অংশ।
তথ্য সূত্রঃ
# দুর্নীতি দমন কমিশন (দুদক)
# বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত সংবাদ।
ছবিঃ
#সংগৃহিত।
ইনসেটে : সালমান এফ রহমান ও পুত্র সায়ান এফ রহমান।