• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Headline
তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ! সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতাঃ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রতিবাদ! বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস! ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত! সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার! রাজধানী ঢাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি চিত্র! ইরাকের মরুভূমিতে একটি জমকালো বিয়েতে ১৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টি উট জবাই! মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩! মধ্যপ্রাচ্য থেকে যুক্ত রাষ্ট্রের সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যেতে বাধ্য করা হবে — ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির হুশিয়ারি! বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত!

“আমরা লোহিত সাগরে বাব-আল- মান্দেব বন্দরে মার্কিন কিংবা আন্তর্জাতিক কোন বাণিজ্যিক জাহাজে হামলা চালাবো না” তবে সৌদির বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত থাকবে -হুতি নেতা মাহদী- আল- মাশাত!

Reporter Name
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ
হুতি বিদ্রোহীরা লোহিত সাগর ও বাব এল মানদেব প্রণালীতে মার্কিন বা অন্য কোন আন্তর্জাতিক দেশের জাহাজে হামলা বা অবরোধ না করে কেবল সৌদি আরবের জাহাজকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে।
হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি ও সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদী- আল মাশাত নিশ্চিত করেছেন যে, ট্রাম্প প্রশাসনকে তারা আশ্বস্ত করেছেন লোহিত সাগরে মার্কিন বা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে কোন হামলা চালাবে না।
ইয়েমেনের পশ্চিম উপকূল ও বাব-আল মান্দেব প্রণালীর দিকে হুতিদের অগ্রগতির পর কেবল সৌদি আরব কে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে তাদের জাহাজের ওপর সামরিক অভিযান চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে।
সৌদি আরবের বিরুদ্ধে অবরোধের জবাবে ‘অবরোধ’ উত্তেজনার জবাবে ‘উত্তেজনা’ নীতি ঘোষণা করেছে হুতিরা।
তবে লোহিত সাগর ও বাব -আল মান্দেব প্রণালীতে মার্কিন জাহাজ সহ আন্তর্জাতিক নৌবাণিজ্য নিরাপদ থাকবে বলে গুষ্টিটি নিশ্চিত করেছে।

হুতিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল এর প্রধান মাহদী আল -মাশাদ এক টেলিভিশন ভাষণে জানান, সৌদির সামরিক অভিযান ও অবরোধ অবসান, বিমানবন্দর ও সমুদ্র বন্দর পুনরায় চালু করা, জাতীয় সম্পদ পুনরুদ্ধার এবং ক্ষতিপূরণ আদায়ে ইয়ামেন কাজ চালিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, লোহিত সাগরীয় নৌপথে সৌদি জাহাজ ছাড়া অন্য কোন আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের উপর তাদের কোন হুমকি নেই।

পৃথক ভাবে এসোসিয়ান প্রেস (এপি)কে দেয়া এক সাক্ষাৎকারে হুতি। রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি,গত রোববার জানান, ট্রাম্প প্রশাসনকে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা না চালানোর বিষয়ে আশ্বস্ত করেছেন।
অন্যদিকে হুতিদের হামলা থেকে সুরক্ষায় সৌদি আরব কে প্রতিরক্ষামূলক বিমান ও জ্বালানি সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

তথ্য সূত্র
# মার্কিন সংবাদ সংস্হা (এপি)এসোসিয়েশন প্রেস
#ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা ‘সাবা নিউজ
এজেন্সি’
ছবি:
সংগৃহিত।
ইনসেটে ট্রাম্প প্রশাসনের সাথে হুতি নেতাদের। সমঝোতা বৈঠক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category