• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Headline
দুর্গাপূজা ঘিরে কোস্ট গার্ড পূর্ব জোনের নজরদারি! দিনাজপুরের বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন! কালিগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাওছার আজিজ! নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট! আশুলিয়ায় সমাজসেবক দেলোয়ার মীরের ওপর হামলার অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন! সনদ ছাড়াই দন্ত চিকিৎসা, মোহনগঞ্জে দুজনকে জরিমানা! সরাইলে মাহফিল থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক-১! ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী! টেন্ডারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে! কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা!

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত |

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আগামী ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আজ ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. পুলিশ সুপারের কার্যালয়ে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা আয়োজক কমিটি এবং থানা পর্যায়ের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা সংক্রান্ত একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া।

উক্ত সমন্বয় সভায় আসন্ন শুভ জন্মাষ্টমী উদযাপন নির্বিঘ্নে এবং উৎসব মুখর পরিবেশে পালন করার জন্য সনাতন সম্প্রদায়ের নেতৃবৃ্ন্দ জেলা পুলিশের সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দকে শুভ জন্মাষ্টমী উদযাপনে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও ট্রাফিক সংক্রান্ত বিষয়ে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সমন্বয় সভায় জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category