• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে কিশোর গ্যাং লিডার বগার ৪ সহযোগী সহ গ্রেপ্তার ৫! বিজয়নগর থানার এসআই মাহবুব আলম জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত! কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা! নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ! তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা ও মোবাইল ছিনতাই! দুবাই-মিশর-সুয়েজ ক্যানেলের ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছে বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি! মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প একজন বড় মিথ্যাবাদী -আইআরজিসি এর মুখোপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহেব্বি! বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং! দেশের পর্যটন খাত কে আরো উন্নত ও বিকশিত করতে ২৫২৬ জন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ! গ্যাস সংকটের সুযোগে সিলিন্ডার বাণিজ্য ক্রেতাদের কাছ থেকে বাড়তি ৩০০–৪০০ টাকা আদায়ের অভিযোগ!

বাউফলে গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, আপত্তিকর অবস্থায় আটক।

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের পূর্ব ইন্দ্রকুল গ্রামে গভীর রাতে এক গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় যুব জামায়াত নেতা আতিুকুল ইসলামকে (৪০) হাতেনাতে আটক করে এলাকাবাসী।

গতকাল বুধবার দিবাগত গভীর রাতে তাকে আটক করা হয়। আতিক সূর্যমণি ইউনিয়নের যুব জামায়াতে সেক্রেটারি।

গৃহবধূর শ্বশুর অভিযোগ করে বলেন, অভিযুক্ত আতিক জামায়াতে ইসলামের একজন স্থানীয় নেতা এবং তিনি নির্বাচনও করেছিলেন। ঘটনার সময় তাকে খালি গায়ে (অনাবৃত অবস্থায়) ও সাদা লুঙ্গি পড়া অবস্থায় দেখে ডাকচিৎকার করেন। নিজের পড়নের প্যান্ট খুলে রেখে গৃহবধূর স্বামীর ঘরে থাকা লুঙ্গি পড়েন এবং সেই অবস্থায় পালানোর চেষ্টা করেলে আশ-পাশের লোকজন এসে তাকে আটক করে। ওই সময় গৃহবধূর স্বামী ঘরে ছিলেন না।

এলাকাবাসী এমন অনৈতিক কর্মকাণ্ড দেখে ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্ত জামায়াত নেতাকে ওই ঘরে অবরুদ্ধ করে রাখেন। পরে আতিকের পরিবারের লোকজন এসে চর থাপ্পর দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান।

ঘটনার পর আতিক পলাতক রয়েছেন বিধায় তার বক্তব্য নেয়া যায়নি। বক্তব্য নেয়ার জন্য ফোন করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষটি নিয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। এলাকাবাসী তাকে আটকে রেখেছে বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category