• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে কিশোর গ্যাং লিডার বগার ৪ সহযোগী সহ গ্রেপ্তার ৫! বিজয়নগর থানার এসআই মাহবুব আলম জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত! কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা! নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ! তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা ও মোবাইল ছিনতাই! দুবাই-মিশর-সুয়েজ ক্যানেলের ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছে বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি! মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প একজন বড় মিথ্যাবাদী -আইআরজিসি এর মুখোপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহেব্বি! বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং! দেশের পর্যটন খাত কে আরো উন্নত ও বিকশিত করতে ২৫২৬ জন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ! গ্যাস সংকটের সুযোগে সিলিন্ডার বাণিজ্য ক্রেতাদের কাছ থেকে বাড়তি ৩০০–৪০০ টাকা আদায়ের অভিযোগ!

স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় রায়পুরায় ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ।

Reporter Name
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সাত দিনব্যাপী যাচাই-বাছাই, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ নিয়োগ প্রক্রিয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত এলাকার প্রার্থীরা অংশ নেন। প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতা যাচাইয়ে লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। কয়েক ধাপে যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় প্রকৃত উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহ ও তালিকা প্রণয়ন নিশ্চিত করতেই এ স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। সাত দিন ধরে প্রার্থীদের বিভিন্ন ধাপে যাচাই-বাছাই ও পরীক্ষা গ্রহণের পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অনেক প্রার্থী এ কার্যক্রমে কাজ করার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

নির্বাচিত স্বেচ্ছাসেবকরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রকৃত ও অসচ্ছল মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের দায়িত্ব তারা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, যোগ্য ও দক্ষ স্বেচ্ছাসেবক নির্বাচনের মাধ্যমে রায়পুরায় ফ্যামিলি কার্ড কার্যক্রম আরও সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category