• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ! ঠাকুরগাঁওয়ে ৮১ তম পুলিশ সুপার, এর সাথে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত! নরসিংদীর শিবপুরের ইটাখোলা থেকে ২ শীর্ষ সন্ত্রাসী গ্ৰেফতার! সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু! ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত! নরসিংদীতে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা প্রকল্পের কাজ না করেই ২৩৫ কোটি টাকা আত্মসাৎঃ দুদকের অনুসন্ধানে ওঠে এসেছে এক ভয়ানক দুর্নীতির তথ্য! জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি! নারীবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে নানা উদ্যোগ পুলিশের! “নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত” টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক!

শিকড়ের সন্ধানে ডেনমার্ক থেকে বাংলাদেশে আসতে চায় সোফি লুইজিন অসলিন এবং তার মাতা জুবেদা।

Reporter Name
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

প্রবাস ডেস্ক| জনতার দেশ :

ডেনমার্ক থেকে  সোফি লুইজিন অসলিন এবং তার মা জুবাইদা/জোবেদা  শিকড়ের সন্ধানে বাংলাদেশে আসতে চায়।তারা তাদের আপনজনদের ঠিকানা খোঁজ করছেন।

৬ মে ১৯৭৮ সালে সোফি লুইজেন এর  মা জুবাইদা /জুবেদার জন্ম ঢাকায়।ঢাকায় ধানমন্ডির দাতব্য সংস্থা কানাডিয়ান বেবী হোম/আন্তর্জাতিক বেবী হোম ঠিকানা ছিল অ্যালাইন চেইন ৬৫৪ ধানমন্ডি ১২/এ মাধ্যমে ১৯৮০ সালে শিশুটিকে ডেনমার্কের নাগরিক জোহানেস ও এডেল হাগেনসেন জুবেদা কে  দত্তক পিতামাতা হিসেবে ডেনমার্কে নিয়ে যান।

হয়তো হত দরিদ্র কোন পরিবারে জন্ম হয়েছিল জুবেদার।তাকে দত্তক নেয়ার পর ডেনমার্ক ওই দম্পতির মাধ্যমে লালিত-পালিত হতে থাকেন জুবেদা।আজ ৪৬ বছর পর মনে পড়ছে তার মা,বাবার কথা।

তার মেয়ে সোফি লুইজেন এর ভাষ্য, আমার নানা নানী হলেন জোহানেস ও এডেল হাগেনসন। যারা আমার মা’কে নিজের মেয়ের মতো করে আদর যত্নে বড় করেছেন।

যতদূর ধারণা করছি হয়তো ৫০ বছর কিংবা তার আরো  আগে থেকে  ঢাকার অনাথ অসহায় শিশুদের আশ্রয় দিতো কানাডিয়ান বেবী হোম।আমার কাছে মনে হয় না কানাডিয়ান বেবিহোম চূড়ান্ত গন্তব্য ছিল।আমার মনে হয়, এটি বরং একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ছিল।

আমাদের কাছে ১৯৭৮ সালটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ কে আমার মা’কে ঢাকার ধানমন্ডির কানাডিয়ান বেবী হোমে ভর্তি করলো সেই তথ্য পাওয়া গেলে জানতে পারবো আমার মা জোবাইদা বা জোবেদার আসল বাবা মা ভাই বোন বা জন্মপরিচয় কি।

১৯৭৮ সালের এবং ২০২৬ সালের আমার মায়ের একটি ছবি যুক্ত করলাম।

বঙ্গ ভিটা ফেসবুক পেজের বন্ধুদের সাহায্য পাওয়া গেলে আমি মা’কে নিয়ে ডেনমার্ক থেকে বাংলাদেশে আসতে চাই।কোন তথ্য পাওয়া গেলে বঙ্গ ভিটার এডমিন সাইফুল ভাই এর নাম্বারে তথ্য দেয়ার অনুরোধ রইলো +8801716058659 গ্রহণযোগ্য তথ্য পাওয়া গেলে আমি যোগাযোগ করবো।

কৃতজ্ঞতায়:

সোফি লুইজেন অসলিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category