• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Headline
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ভারত সরকার বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ পাত্রের মাধ্যমে এর উত্তর দিয়ে দিছে- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী! নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি! বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ৬০ দশকের বিশিষ্ট জনপ্রিয় সহ অভিনেত্রী “সুলতানা” এর অজানা কাহিনী! ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় ঘেরাও, লাগাতার অবস্থান কর্মসূচি সহ ড. ইউনুস এর কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা! সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য! ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্থানীয় কলেজ সংলগ্ন কাশবনে হাত-পা বাঁধা যুবকের লাশ: মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন! কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত! নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭! রাজধানী ঢাকা শহরে জিগাতলায় ঢাকা কলেজের ছাত্র স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হোস্টেল ভাঙচুর! মেধা বিকাশে পিছিয়ে পড়া আদিবাসী ‘তুরি’ জনগোষ্ঠীর যে দরিদ্র ছেলেটি আজ গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের বিচারক পদ মর্যাদায় অধিষ্ঠিত!

তাহিরপুরে অভিযানে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার, পালালেন ‘বিড়ি কুদ্দুস’।

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

আমির হোসেন সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ফকিরনগর গ্রামে যৌথ অভিযানে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত কুদ্দুস মিয়া ওরফে ‘বিড়ি কুদ্দুস’ পালিয়ে যান।

জানা যায়, গ্রামবাসী, মাদক নির্মূল কমিটি, মানিক তাহিরপুর এবং মাদকবিরোধী ঐক্য পরিষদ, তাহিরপুরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ফকিরনগর গ্রামের কুদ্দুস মিয়ার (পিতা: শব্দর আলী) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় বিড়ি বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজলের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কুদ্দুস মিয়া পালিয়ে যান।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজল জানান, উদ্ধার হওয়া ভারতীয় বিড়ির ঘটনায় কুদ্দুস মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। সমাজকে মাদকমুক্ত রাখতে এবং অবৈধ পণ্যের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category