• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Headline
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ভারত সরকার বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ পাত্রের মাধ্যমে এর উত্তর দিয়ে দিছে- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী! নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি! বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ৬০ দশকের বিশিষ্ট জনপ্রিয় সহ অভিনেত্রী “সুলতানা” এর অজানা কাহিনী! ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় ঘেরাও, লাগাতার অবস্থান কর্মসূচি সহ ড. ইউনুস এর কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা! সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য! ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্থানীয় কলেজ সংলগ্ন কাশবনে হাত-পা বাঁধা যুবকের লাশ: মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন! কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত! নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭! রাজধানী ঢাকা শহরে জিগাতলায় ঢাকা কলেজের ছাত্র স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হোস্টেল ভাঙচুর! মেধা বিকাশে পিছিয়ে পড়া আদিবাসী ‘তুরি’ জনগোষ্ঠীর যে দরিদ্র ছেলেটি আজ গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের বিচারক পদ মর্যাদায় অধিষ্ঠিত!

তুরাগে ৮০০ পিস, ইয়াবা ট্যাবলেটসহ তারারটেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয়(৩১) গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

Reporter Name
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ক্রাইম রিপোর্টার :

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তুরাগের তারার টেক এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয়কে ৮০০ (আটশত) পিস, ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে তুরাগ থানা পুলিশ।

জানা যায় ৩১/০৭/২০২৬ ইং রোজ শুক্রবার সন্ধা ৬টা ৪০ মিনিটে তুরাগ থানার এস আই সমর চন্দ্র রায়, এস আই মেহেদী হাসান ফয়সাল, এবং এস আই মেহেদী হাসান বাপ্পি সঙ্গীও ফোর্স সহ ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে তারারটেক বায়তুর মামুর জামে মসজিদ সংলগ্ন পুর্বপাশে পাকা রাস্তায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে..
সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মো হৃদয় নামে একজন কে তল্লাশি করে ৮শত পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেপ্তার করে। যাহার বর্তমান মূল্য ২,৪০,০০০ (দুই লক্ষ চল্লিশ হাজার টাকা।
জানা যায় হৃদয় একজন পেশাদার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন যাবত তুরাগ থানাধীন তারারটেক এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে, তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বালুয়া কান্দি গ্রামে, তার বাবার নাম আব্দুল আউয়াল এবং মাতার নাম মাসুদা বেগম, বর্তমানে সে তারারটেক এলাকার ভাড়াটিয়া।

পুলিশ জানায়, হৃদয় একজন পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন যাবত তুরাগ থানাধীন এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে, পূর্বেও তার নামে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রজু ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন যাবত অটোরিকশার কিছু গ্যারেজ মালিক ও অটোচালকদের কিছু লোকজনক মাদক ব্যাবসা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত দেখা যাচ্ছে বলে জানান এলাকাবাসী। মাদক নির্মুলে প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহবান জানান, উক্ত এলাকায় বসবাসরত স্থানীয় লোকজন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category