• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Headline
দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরি মামলার পাঁচ আসামিসহ গ্রেপ্তার-২৬I সাতক্ষীরার দেবহাটায় ধর্ম নিয়ে কটুক্তির মবে শামীম হত্যা মামলায় আটক-২! শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ দেওয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ‘বোকা’ বলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল! লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ! তাহিরপুরে নদীনির্ভর অর্থনীতিতে গতি ফেরার আশা, শনিবার খুলছে জাদুকাটা! কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ! কুমিল্লায় প্রকাশ্যে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা! গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ৩, মোবাইল কোর্টে কারাদণ্ড। নরসিংদীর গর্ব হাতবিহীন “দুঃখু মিয়া ” অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো! নদীর বুকে জেগেছে চর, ঘাস বেচে বাঁচে হাজারো ঘর!

মাদকবিরোধী অভিযানে বিশেষ পুরস্কারে ভূষিত কলাপাড়া থানার এসআই জাহিদুল ইসলাম জয়।

Reporter Name
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় মাদক উদ্ধার ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন কলাপাড়া থানায় কর্মরত এসআই জাহিদুল ইসলাম জয়। ২০২৬ সালের মে ও জুন মাসজুড়ে পরিচালিত সফল মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্ট তামিল কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
রবিবার পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে দায়িত্বশীল ও সফল পুলিশ সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআই জাহিদুল ইসলাম জয় ধারাবাহিকভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার, মাদক কারবারিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি আদালতের ওয়ারেন্ট দ্রুত বাস্তবায়ন, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেও তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, দায়িত্ব পালনে দক্ষতা, সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার মূল্যায়ন হিসেবেই তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও একই আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।
এসআই জাহিদুল ইসলাম বলেন, এ সম্মাননা শুধু আমার একার ব্যক্তিগত অর্জন নয়, বরং কলাপাড়া থানার সার্বিক মাদকবিরোধী কার্যক্রম সকল ফোর্সের সহযোগিতা ও পেশাদার পুলিশিংয়ের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category