শিরোনাম :
নরসিংদীতে আলোচিত মিজান মিয়া ওরফে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। সেহরির পরপরই সং/ঘ/র্ষে জড়ালো দুই গ্রুপ, বাবা ছেলেসহ প্রাণ গেল ৪ জনের। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ক্যাপ্টেন এহতেশাম এবং তার চলচ্চিত্র জীবন। বিখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এর অজানা তথ্য। শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের শিক্ষাগত যোগ্যতা। মন্ত্রী পরিবারের সন্তান এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন। বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ।

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

মো: মাহবুবুর রহমান খান:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত কাল শুক্রবার ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়। তবে আদালতের আদেশের কারণে চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে এই দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। ইসির ঘোষিত ফল বিশ্লেষণে দেখা গেছে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাই  এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে।তাদের বিজিত আসন সংখ্যা ২০৯ টি। শরীকদের আসন নিয়ে জোটের  আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২টি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ বিহীন এই সংসদ নির্বাচনে জয়ী হয়ে দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরেছে দলটি। অনুরূপভাবে স্বাধীনতা পরবর্তী প্রথমবারের মতো সংসদে বিরোধী দলে ঠাঁই হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর।জুলাই  গণঅভ্যুত্থানে মূল ভূমিকায় থাকা তরুণ তুর্কীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্হান তৃতীয় । চূড়ান্ত ফলাফলে দেখা গেছে বিএনপি’র বিজিত আসন ২০৯, জামায়াতে ইসলামী ৬৮, এনসিপি ৬ স্বতন্ত্র ৭। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি নির্বাচনে ২00 আসনে প্রার্থী দিলেও জয় পায়নি একটিতেও।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির রাজনৈতিক ধ্বসে হতবাক দেশ বাসী।

তবে রাজনৈতিক মাঠ বিশ্লেষণে দেখা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে এক বছরও হয়নি।দল গোছানোর আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছে দলটি।  এত অল্প সময়ে দল গঠন, নির্বাচনে প্রস্তুতি নেওয়া এবং প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৩০প্রার্থীর মধ্যে ৬ প্রার্থীর জয়লাভ দেশের রাজনীতিতে নজিরবিহির ঘটনা।নির্বাচনের ফলাফল নিয়ে প্রার্থীদের মধ্যে অভিযোগেরও শেষ নেই।

ঢাকা-১৭ আসন নিয়ে অভিযোগ, এই আসনে বিএনপির বর্তমান নির্বাহী প্রধান তারেক রহমান এর বিপরীতে প্রার্থী ছিলেন জামায়াতের ডা: খালিদুজ্জামান।রাজধানীর সবচেয়ে অভিজাত এই আসনে তারেক জিয়া পেয়েছেন ৭২৬৯৯ ভোট বিপরীতে খালিদুজ্জামান পেয়েছেন ৬৮৩০০ ভোট।খালিদুজ্জামান এর অভিযোগ ভোটে  তিনি এগিয়ে থাকার পরও তার বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে।ঢাকা-৮ আসনে প্রাথমিক ভোট গণনায় এগিয়ে ছিলেন এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারী। নাসিরুদ্দিন পাটোয়ারীর অভিযোগ  ইলেকশন ইন্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে ফেল করিয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা  আব্বাস কে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সেখানে মির্জা আব্বাস ধানের শীষে ভোট পেয়েছেন ৫৯৩৬৬,নাসিরুদ্দিন পাটোয়ারী ৫৪১২৭।একই অভিযোগ ঢাকা-১৩ আসনের ক্ষেত্রে। সেখানে প্রার্থী ছিলেন বাংলাদেশের কথিত ধনকুবের মুসা-বিন-শমসের পুত্র ন্যাশনাল ডেমোক্রেটিক ম্যুভমেন্ট (এনডিএম)বিএনপি জোট প্রার্থী ববি হাজ্জাজ তার বিপরীতে জামায়াত জোটের

(বাংলাদেশ খেলাফত মজলিস)  মাওলানা মামুনুল হক। ভোটের হিসাবে সেখানে ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮৩৮৭ আর মামুনুল হক ৮৬০৬৮।মামুনুল হক এর অভিযোগ এখানে তাকে ইলেকশন ইন্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফেল করানো হয়েছে।

এই নির্বাচনে জামায়াত রাজনীতির সবচেয়ে আলোচিত ব্যক্তি দলটির সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ দলটির অন্যতম নীতি নির্ধারক শিশির মনির বিএনপি প্রার্থীর কাছে শোচনীয় ভাবে পরাজয় বরণ করেছেন। সবচেয়ে খুশির সংবাদ এই নির্বাচন কে ঘিরে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি সারা দেশে কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।নির্বাচন বানচাল, ব্যালট বাক্স ছিনতাই সহ সকল ধরনের নাশকতা প্রতিরোধে সারা দেশের প্রতিটি  ভোট কেন্দ্রে আইন সেনাবাহিনী, বিজিবি,পুলিশ, সশস্ত্র আনসার বাহিনীর  নজরদারি ছিল চোখে পড়ার মতো।

বি.দ্র.

প্রতিবেদক,সম্পাদক- প্রকাশক

দৈনিক জনতার দেশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category