• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Headline
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ভারত সরকার বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ পাত্রের মাধ্যমে এর উত্তর দিয়ে দিছে- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী! নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি! বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ৬০ দশকের বিশিষ্ট জনপ্রিয় সহ অভিনেত্রী “সুলতানা” এর অজানা কাহিনী! ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় ঘেরাও, লাগাতার অবস্থান কর্মসূচি সহ ড. ইউনুস এর কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা! সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য! ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্থানীয় কলেজ সংলগ্ন কাশবনে হাত-পা বাঁধা যুবকের লাশ: মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন! কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত! নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭! রাজধানী ঢাকা শহরে জিগাতলায় ঢাকা কলেজের ছাত্র স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হোস্টেল ভাঙচুর! মেধা বিকাশে পিছিয়ে পড়া আদিবাসী ‘তুরি’ জনগোষ্ঠীর যে দরিদ্র ছেলেটি আজ গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের বিচারক পদ মর্যাদায় অধিষ্ঠিত!

উখিয়ায় ড্রাম ভর্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।*

Reporter Name
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার:

অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে আস্থার প্রতীক হিসেবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার অঞ্চলের মাদক চক্রের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে র‌্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে।

কক্সবাজারের সীমান্ত ও উপকূলীয় অঞ্চলকে মাদকপাচারের রুট হিসেবে ব্যবহারকারী সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে র‌্যাব-১৫ নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় কতিপয় শীর্ষ মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রেখে কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করতে র‌্যাব-১৫ এর একটি বিশেষ আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে গত ০৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক ১৫:৪০ ঘটিকায় হাজিরপাড়া সাকিনস্থ একটি বসত বাড়ীতে এক ঝটিকা অভিযান পরিচালনা করে।

র‌্যাবের আভিযানিক দলটির উপস্থিতি টের পাওয়া মাত্রই বাড়ীর ভেতর অবস্থান করা মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেষ্টনী ভেদ করে পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে। তারা একটি প্লাস্টিকের ড্রাম ফেলে রেখে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা অত্যন্ত সাহসিকতার সাথে ধাওয়া করে ঘটনাস্থলেই ০১ জন নারী মাদক কারবারিকে অবরুদ্ধ ও গ্রেফতার করতে সক্ষম হয়। তবে সুকৌশলে তার অপর এক সহযোগী মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ধৃত নারী আসামির ঘর ও ফেলে যাওয়া প্লাস্টিকের ড্রামটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে ড্রামের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ লক্ষ ১০ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য কোটি টাকার ঊর্ধ্বে। উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন হাজিরপাড়া ওয়াপালং (০৬ নং ওয়ার্ড, রাজাপালং ইউপি) মৃত আবুল কালামের মেয়ে শাকিলা শারমিন রেশমী(২২) মোহাম্মদ ইদ্রিস এর স্ত্রী।

গ্রেফতারকৃত মাদক কারবারি শাকিলা শারমিন রেশমীর বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে তার সরাসরি জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য মিলেছে। উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং ধৃত আসামিসহ পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করতঃ নিয়মিত এজাহার দাখিলপূর্বক উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তবর্তী এই অঞ্চলে মাদকের বিষাক্ত থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং এই চক্রের মূল হোতা ও পলাতক আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

তথ্য সূত্র :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫
কক্সবাজার
*প্রেস রিলিজ*
তারিখ: ০৭ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ

—-স্বাক্ষরিত—-
আ. ম. ফারুক
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
পক্ষে অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category