• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক! নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান! বাদাঘাট বাজারে ফার্মেসির কার্যক্রম নিয়ে প্রশ্ন, ঔষধ প্রশাসনের হস্তক্ষেপ কামনা! চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু! গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন স্টেনো আবুল হাসান! কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-৩৫৩! সেতুর অভাবে, দুর্ভোগে ৩ ইউনিয়নের মানুষ” ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা! নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার! এক প্রতিশোধ পরায়ণা প্রতিবাদী নারীর মূর্ত প্রতীক রেহানে জাবারি ও ইরানের কট্টর পন্হি বিচার ব্যবস্হা!

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

​নড়াইল প্রতিনিধি: নড়াইলের নূর মোহাম্মদ নগরে অবস্থিত ঐতিহ্যবাহী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনায় এক দোয়া অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​আজ (২৪ জুন, বুধবার দুপুরে) মহাবিদ্যালয়ের মিলনায়তনে এক উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আতাউর রহমান বাচ্চু।
​মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি জনাব লড়ল ফারাজী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান আলেক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব মুহাম্মদ আনোয়ার হোসেন, আলহাজ্ব মোঃ মাহবুব মোর্শেদ এবং জনাব মোঃ মোস্তফা কামাল।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোঃ আতাউর রহমান বাচ্চু পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষার সাফল্য কামনা করেন। একই সাথে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।
​অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, বিপুল সংখ্যক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য, কল্যাণ ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category