• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Headline
বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ৬০ দশকের বিশিষ্ট জনপ্রিয় সহ অভিনেত্রী “সুলতানা” এর অজানা কাহিনী! ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় ঘেরাও, লাগাতার অবস্থান কর্মসূচি সহ ড. ইউনুস এর কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা! সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য! ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্থানীয় কলেজ সংলগ্ন কাশবনে হাত-পা বাঁধা যুবকের লাশ: মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন! কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত! নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭! রাজধানী ঢাকা শহরে জিগাতলায় ঢাকা কলেজের ছাত্র স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হোস্টেল ভাঙচুর! মেধা বিকাশে পিছিয়ে পড়া আদিবাসী ‘তুরি’ জনগোষ্ঠীর যে দরিদ্র ছেলেটি আজ গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের বিচারক পদ মর্যাদায় অধিষ্ঠিত! “চট্টগ্রামে কিশোর গ্যাং এর দৌরাত্ম্য চরমে” চাঁদাবাজি, হ*ত্যা, খু*ন ও অপরাধ নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছে পুলিশ প্রশাসন! নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি ৩৩টির বিরুদ্ধে মামলা, আটক ১২ মোটরসাইকেল!

​বৃদ্ধা মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করার অভিযোগে নওগাঁয় ২ ছেলে গ্রেফতার।

Reporter Name
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

​মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে নিজের বৃদ্ধা মাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে দুই সন্তানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার (এসপি) মহোদয়ের তাৎক্ষণিক ও কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
​ভুক্তভোগী ওই বৃদ্ধা মায়ের নাম চাঁদ সুলতানা (৬৫)। গ্রেফতারকৃতরা হলেন— ধামইরহাট থানাধীন খড়মপুর গ্রামের আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মুকিম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আসামী আব্দুল মমিন ও আব্দুল মুকিম তাদের মা চাঁদ সুলতানার সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। মায়ের সম্পত্তি লিখে না দেওয়ায় তারা মায়ের ওপর বিভিন্ন সময় অমানুষিক ও অন্যায় অত্যাচার চালাতেন। এরই ধারাবাহিকতায় তারা তাদের বৃদ্ধা মাকে নির্মমভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন।
বৃদ্ধা মায়ের ওপর এই নির্মম নির্যাতনের বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মহোদয়ের নজরে আসলে তিনি অত্যন্ত সংবেদনশীলতার সাথে বিষয়টি গ্রহণ করেন। তিনি প্রবীণ ও বয়স্কদের ওপর যেকোনো ধরনের নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
​পুলিশ সুপারের নির্দেশনা পাওয়ার পরপরই ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) গত ১৩ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ১৮:৩০ ঘটিকায় দ্রুত ঘটনাস্থলে অফিসার ও ফোর্স পাঠান।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘটনার সত্যতা পায় এবং জানতে পারে যে আসামিরা দীর্ঘদিন ধরেই মায়ের ওপর এমন নির্যাতন চালিয়ে আসছিল। আসামিদের তাৎক্ষণিক গ্রেফতার করা না হলে বৃদ্ধা চাঁদ সুলতানার ওপর আবারও বড় ধরনের শারীরিক বা মানসিক নির্যাতনের আশঙ্কা ছিল। তাই অপরাধ নিবারণকল্পে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত দুই ছেলেকে গ্রেফতার করে এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়।
​এ বিষয়ে ধামইরহাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বয়স্ক ও বাবা-মায়ের ওপর যেকোনো ধরনের নির্যাতন বা অন্যায়ের ক্ষেত্রে জেলা পুলিশ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করছে। প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category