• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ! সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতাঃ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রতিবাদ! বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস! ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত! সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার! রাজধানী ঢাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি চিত্র! ইরাকের মরুভূমিতে একটি জমকালো বিয়েতে ১৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টি উট জবাই! মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩! মধ্যপ্রাচ্য থেকে যুক্ত রাষ্ট্রের সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যেতে বাধ্য করা হবে — ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির হুশিয়ারি! বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত!

পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার।

Reporter Name
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

ডেস্ক রিপোর্ট :
দুর্নীতি দমন কমিশনের দুদক মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজ রোববার দুপুরে ডেইলি স্টারকে দেয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করা শর্তে তিনি বলেন, দুদকের একটি মামলায় ইন্টারপুলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন তারা একটি চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে দেয়া বিবৃতিতে বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ের গ্রেফতার করা হয়েছে। দুদকের একটি মামলায় ইন্টারপোলের সহায়তা দুবাই পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পরে সংসদ অধিবেশনে তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে দায়িত্বে থাকা অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছেন দুদক।
তিনি রেপিড একশন ব্যাটালিয়ন rab এর মহাপরিচালক থাকাকালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়া বেনজির আহমেদের বিরুদ্ধে জমি দখলের দুটি পদ্ধতি ব্যবহারের অভিযোগ রয়েছে। প্রথমটি সরাসরি ভয় ভীতি প্রদর্শন এবং দ্বিতীয়টি মানসিক চাপ প্রয়োগ।
দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত জানা গেছে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা নিজ জেলা গোপালগঞ্জে অন্তত ৬১৩ দশমিক ৪১ বিঘা জমি কিনেছেন এর মধ্যে গোপালগঞ্জ মাদারীপুরে ৫.৭৭ বিঘা জমি রয়েছে। যেগুলোর মালিকানা একসময় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ছিল।
তিনি নিজ জেলা গোপালগঞ্জে সাভানা ইকু রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্ক সহ অধিকাংশ সম্পদ গড়ে তুলেন র‍্যাবের মহাপরিচালক জানুয়ারি ২০১৫ থেকে ২০২০ এবং পুলিশের মহা পরিদর্শক এপ্রিল ২০২০ সেপ্টেম্বর থেকে ২০২২ হিসেবে দায়িত্ব পালনকালে।
তথ্যসূত্র:
# দি ডেইলি স্টার বাংলা
# দৈনিক যুগান্তর
# দৈনিক প্রথম আলো
#News24
# BBC news
# Ekattor TV


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category