• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Headline
তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ! সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতাঃ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রতিবাদ! বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস! ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত! সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার! রাজধানী ঢাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি চিত্র! ইরাকের মরুভূমিতে একটি জমকালো বিয়েতে ১৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টি উট জবাই! মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩! মধ্যপ্রাচ্য থেকে যুক্ত রাষ্ট্রের সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যেতে বাধ্য করা হবে — ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির হুশিয়ারি! বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত!

সাহসিকতা আর প্রশংসায় ভাসছেন বিজিবির সেই জোয়ান হাবিলদার শাহিনুর আলম।

Reporter Name
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

ডেক্স রিপোর্ট :
বিএসএফ কে বিজিবি ” আপনারা গুলি করলে আমরা হাতে চুড়ি পড়ে হাত গুটিয়ে বসে থাকবো নাকি?আমাদের রাইফেলেও গুলি আছে।
বিজিবির মুখের ওপর এমন সাহসিকতার কড়া জবাব দিয়ে বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রশংসায় ভাসছেন বিজিবির হাবিলদার শাহিনুর আলম।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে,গত ১০ জুন বুধবার জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক বৃদ্ধকে ভারত থেকে পুশ ইন এর চেষ্টা কে ঘিরে বিজিবি – বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ার এক পর্যায়ে এই কথোপকথন হয়।
জানা যায়, এদিন এক বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইন এর চেষ্টা চালান ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবি সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলেন। পরে বিজিবি ও স্হানীয়দের বাধার মুখে নোম্যান্সল্যান্ডে অবস্থান নেন ৬০ বছর বয়সী ওই ব্যক্তি।
এরপর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক করেও নাগরিকত্বহীন ওই ব্যক্তিকে ফিরিয়ে না নেওয়ায় বিজিবি ও বিএসএফের মধ্যে শুরু হয় বাক বিতন্ডা।এক পর্যায়ে বৃদ্ধকে বিএসএফ ধাক্কা দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিলে বিজেপি পালটা ধাক্কা দিয়ে ভারত সীমান্তে পাঠিয়ে দেয়। এ সময় বিএসএফের এক সুবেদার গুলি করার হুমকি দিলে জবাবে বিজিবি হাবিলদার শাহিনুর আলম পাল্টা গুলির হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা হাতে চুড়ি পড়ে বসে নেই,আমাদের রাইফেলেও গুলি আছে আমরা বসে থাকবো না। এমন সময় বিজিবির সঙ্গে স্থানীয় এলাকাবাসী ও চিৎকার দিয়ে লাঠি নিয়ে হুঁশিয়ারি দেয় বিএসএফকে। তখনো নোম্যান্সল্যান্ডে অবস্থান করছিল ওই বৃদ্ধ।
এ ব্যাপারে ৩৫ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, ঐদিন এক ব্যক্তিকে ভারত থেকে শূন্য রেখায় ঠেলে পাঠায় বিএসএফ। কিন্তু বিজিবি এলাকাবাসীদের সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করে। বিষয়টি পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।পুশ ইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category