• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Headline
তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ! সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতাঃ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রতিবাদ! বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস! ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত! সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার! রাজধানী ঢাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি চিত্র! ইরাকের মরুভূমিতে একটি জমকালো বিয়েতে ১৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টি উট জবাই! মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩! মধ্যপ্রাচ্য থেকে যুক্ত রাষ্ট্রের সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যেতে বাধ্য করা হবে — ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির হুশিয়ারি! বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত!

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর জন্য বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত।

Reporter Name
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ইনিশিয়েটিভের উদ্যোগে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ পরিসরের শিক্ষা সহায়তা কর্মসূচি।

শুক্রবার (১২ জুন)
আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ো ওয়েন । জেলা স্টেডিয়ামে পৌঁছালে তাঁকে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানানো হয়। শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী অভ্যর্থনার মধ্য দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়।

সফরকালে রাষ্ট্রদূত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে শিক্ষা, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন , বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ইকো-এর ঊর্ধ্বতন প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে তাদের পড়াশোনায় আরও আগ্রহী করে তোলা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করতেও এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category