• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Headline
নরসিংদীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  মোঃ কামরুজ্জামান চৌধুরীর আগমনে  জেলা পুলিশ সুপার এর  শুভেচ্ছা জ্ঞাপন! গাজীপুরে ভূমি জরিপে ব্যাপক অনিয়মের অভিযোগ: পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের দাবি! দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ভর্তি ৪৮ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১ ঢাকা – কক্সবাজার – ঢাকা ট্রেনের চট্টগ্রাম জেলা আওতাধীন সাতকানিয়া উপজেলায় সাতকানিয়া রেল স্টেশনে যাত্রি উঠানামার বিরতি দাবি! কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট! কাজিপুর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের এক-তৃতীয়াংশই ডেঙ্গু আক্রান্ত! ​তিতাসে মাছিমপুর বাজার কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ! রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮১ জন গ্রেফতার এবং একই সময়ে ৪৮টি মামলা ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) নিন্দা! নিজস্ব প্রযুক্তি আরও উন্নত করার অংশ হিসেবে নতুন এম সিক্স (M6) চিপযুক্ত ম্যাকবুক প্রো ও আইম্যাক বাজারে এনেছে অ্যাপল!

আমাদের গর্ব, নরসিংদির কিংবদন্তি জনাব মোহাম্মদ আব্দুল গনি (এম. এ. গনি)

Reporter Name
Update : সোমবার, ১ জুন, ২০২৬

যুক্তরাজ্য থেকে মোহাম্মদ সানাউল ইসলাম :

​তিনি আমাদের গর্ব, আমাদের অহংকার—জনাব মোহাম্মদ আব্দুল গনি (এম. এ. গনি)। নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের প্রায় চল্লিশ বছর নির্বাচিত চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিয়েছেন, এবং তিনি আমাদের বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।
​আমার জানামতে, তিনিই তৎকালীন বৃহত্তর ঢাকা জেলাবাসী যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম মুসলিম হিসেবে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। উনি 80 বছর এলাকার চেয়ারম্যান এবং প্রধান শিক্ষক হিসেবে বিভিন্ন স্কুলের দায়িত্ব পালন করেছিলেন। উনি ১৯২৭ ইং সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আবার ডাবল এম, এ, ডিগ্রি অর্জন করেন!
উনাকে নিয়ে একটি ঐতিহাসিক ও অনুপ্রেরণামূলক গল্প প্রচলিত আছে। একবার তিনি লুঙ্গি পরে এম. এ. পরীক্ষায় অংশ নিতে গিয়েছিলেন। একজন ইংরেজ অধ্যাপক রাগান্বিত হয়ে উনাকে হলরুম থেকে বের করে দেন। কিন্তু তিনি দমে যাননি; তৎকালীন প্রেক্ষাপটে পার্শ্ববর্তী এক লন্ড্রি দোকান থেকে একটি প্যান্ট সংগ্রহ করে পুনরায় পরীক্ষা হলে প্রবেশ করেন এবং অত্যন্ত সফলতার সাথে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এই গল্পটি উনার আত্মমর্যাদা ও জেদের এক অনন্য প্রতীক। তিনি সাবেক পূর্ব পাকিস্তান মুসলিম লীগের অন্যতম সদস্যও ছিলেন!
​তিনি ছিলেন দক্ষিণ জয়মঙ্গলবাসী আমার দাদা মরহুম আজগর আলীর অতি নিকটতম বন্ধু ও বড় ভাইতুল্য। উনারা দুজনে মিলেই আজকের এই বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এই অঞ্চলের শিক্ষাদীক্ষায় তাঁদের এই অসামান্য অবদান এলাকাবাসী চিরদিন অত্যন্ত কৃতজ্ঞতার সাথে মনে রাখবে।
​আমার আব্বা সিরাজুল ইসলাম ছিলেন উনার অত্যন্ত প্রিয়ভাজন এবং সন্তানতুল্য। জনাব আব্দুল গনি সাহেবের পর উনার যোগ্য উত্তরসূরি হিসেবে বাঘাব ইউনিয়ন হাই স্কুলের হাল ধরেছিলেন এবং দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন।
​সম্ভবত ১৯৭৩ ইং সালের একটি ঘটনা, আমার বয়স তখন মাত্র পাঁচ বছর। আব্বার সাথে ঢাকা মেডিকেল কলেজে উনাকে দেখতে গিয়েছিলাম, তিনি তখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আমাকে কাছে পেয়ে তিনি অত্যন্ত স্নেহভরে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছিলেন। শৈশবের সেই পবিত্র ও মধুর দৃশ্যটি আজও আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। পরবর্তী সময়ে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যান এবং একান্তে শান্তিময় জীবন যাপন করেন।
​তিনি ছিলেন আমাদের ভালোবাসার জয়মঙ্গল তথা গোটা বাঘাব ইউনিয়নের গর্ব, এক জীবন্ত কিংবদন্তি! সম্পর্কে তিনিও ছিলেন আমার দাদা। আজ উনার স্মৃতি চারণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category