• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু! বাংলাদেশের অবস্থা দেখে মনে হচ্ছে জনগণ সরকারকে ভোট দিয়ে আনে নাই, ট্রাম্পের ভোটে সরকার এসেছে –অর্থনীতিবিদ আনু মুহাম্মদ! নরসিংদীর ভরতের কান্দিতে পুত্রের হাতে পিতা খুন প্রকৃত খুনিকে গ্রেফতারে কৃতিত্বের সনদ পেলেন এএসআই আরিফুর রহমান! বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২! ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের! সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন! গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন! মধ্য প্রাচ্যে চলমান যুদ্ধে বৈশ্বিক সংকট সহ বাংলাদেশের রেমিট্যান্স বাজারে অর্থনৈতিক ধ্বস! দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭ মদনে বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে চার ক্লাবের উদ্বোধন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে নতুন উদ্যোগ!

নরসিংদীতে অপরাধ দমনে বিশেষ অবদান: আইজিপি ব্যাজ-২০২৫ পেলেন নরসিংদীর এসআই শেখ মোঃ জসিম উদ্দিন। 

Reporter Name
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

নরসিংদী প্রতিনিধি:

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় আইজিপি আলী হোসেন ফকির এর নিকট থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

নরসিংদী’তে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারে ভূষিত হন তিনি। শেখ মো: জসিম উদ্দিন নরসিংদী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-তে কর্মরত থেকে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জানা যায়, নরসিংদী জেলা পুলিশ এর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুকের দিক-নির্দেশনায় জেলার বিভিন্ন অপরাধ দমনে সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের মূল্যায়ন হিসেবেই তাকে গত ১২ই মে

২০২৬ খ্রি. “আইজিপি ব্যাজ-২০২৫” প্রদান করা হয়েছে।

২০১৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। পরবর্তীতে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর নরসিংদীতে যোগদান করে পেশাদারিত্ব ও মানবিক আচরণের মাধ্যমে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।

এ সম্মাননার মাধ্যমে তিনি শুধু ব্যক্তিগত সাফল্যই অর্জন করেননি, বরং নরসিংদী জেলার জন্যও সম্মান বয়ে এনেছেন। তার এই অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। অনেকেই মনে করছেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে তাকে অনুপ্রাণিত করবে।

সূত্র:

  • জেলা পুলিশ প্রশাসন,নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category