• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Headline
ডায়ালাইসিস সেবা চালু রাখতে স্যান্ডরের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল সরকার! কলাপাড়ায় ২৫০ পরিবারের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ! দুদকের মহাপরিচালক হলেন অবসর প্রাপ্ত: সেনা কর্মকর্তার কন্যা রুবিনা ফেরদৌসী! জুবাইদা রহমান-সোফির বৈঠক : নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা! হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড! মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের ফেরাতে দূতাবাসের উদ্যোগ! পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেফতার ৪৬৫! রাজধানীতে আবারও ককটেল বিস্ফোরণ, পথচারী আহত! সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর! নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা গুরুতর!

কলাপাড়ায় ২৫০ পরিবারের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ!

Reporter Name
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ফোরকানুল ইসলাম কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :

পটুয়াখালীর কলাপাড়ায় শীতকালীন সবজি চাষে উৎসাহিত করতে নীলগঞ্জ ইউনিয়নের ২৫০ উপকারভোগী পরিবারের মাঝে লাল শাক, পালং শাক, ধনিয়া, বরবটি, করলা ও মুলার বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নেদারল্যান্ডসভিত্তিক দাতা সংস্থা কার্ক ইন অ্যাক্টি (কিয়া)-এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটির (সিআরএসএস) নিরাপদ জীবন-জীবিকা প্রকল্পের আওতায় এসব বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক সুজিত হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কার্যালয়ের অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিমা আক্তার।
নিরাপদ জীবন-জীবিকা প্রকল্পের অর্গানাইজার এ্যালবাট সবুলান বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) রিগবী সেতু গমেজ, এগ্রি-অফিসার মো. শফিকুল ইসলাম, প্রচেষ্টা প্রকল্পের ভোলা অঞ্চলের কো-অর্ডিনেটর নোয়েল রানা সাহা এবং গনমাধ্যমকর্মিরা।
আলোচনায় বক্তারা বলেন, শীতকালীন সবজি চাষের জন্য উপযুক্ত সময় নির্বাচন, জমির সঠিক পরিচর্যা এবং পরিমিত সার ও কীটনাশক ব্যবহার গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনাসহ পতিত জমিতে সবজি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ও করা সম্ভব। এ জন্য তারা উপকারভোগীদের নিয়মিত সবজি চাষে উদ্বুদ্ধ করেন।
বীজ পেয়ে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ পরিবারের নিরাপদ জীবিকা, স্বাবলম্বিতা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category