ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া গ্রামের কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী। তাঁর এ নিয়োগের খবরে এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।স্কিল শিখুন
রুবিনা ফেরদৌসী এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন.
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে গত ২ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বদলিপূর্বক দুদকের মহাপরিচালক পদে পদায়ন করা হয়. প্রজ্ঞাপনে তাঁকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে. জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে.
রুবিনা ফেরদৌসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল গনির একমাত্র কন্যা. তাঁর গ্রামের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাজিড়া গ্রামে. মুক্তিযোদ্ধা বাবার আদর্শ ও অনুপ্রেরণায় সরকারি চাকরিতে যোগদানের পর থেকে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে.
তাঁর এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের খবরে শাজাহানপুর উপজেলাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে. স্থানীয়দের মতে, প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন নারী হিসেবে তাঁর এ অবস্থান উপজেলার জন্য গর্বের বিষয়. একই সঙ্গে তাঁর এ অর্জন তরুণ প্রজন্ম, বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষা, সরকারি চাকরি ও দেশসেবায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে.
শাজাহানপুর উপজেলাবাসী রুবিনা ফেরদৌসীর এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন.
তথ্যসূত্র:
জন প্রশাসন মন্ত্রণালয় প্রেষণ -১ শাখা।
ছবিঃ
সংগৃহিত।