• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Headline
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম দেখতে আসছেন ব্রিটিশ ডাচেস! সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল! ফেরদৌস ওয়াহিদ কে যা বললেন সংগীত শিল্পী সাংবাদিক আল হেলাল : সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা! শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ভেকু জব্দ! ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ! মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার! জাতীয় অর্থোপেডিক হাসপাতালকে ৫০ কোটি টাকা দিচ্ছে সরকার! মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ! ১০০ বছরের পুরোনো হীরার গয়নায় কারিনার রাজকীয় সাজ! নারায়ণগঞ্জে পুলিশের তালিকাভুক্ত নরসিংদির শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী অস্ত্র সহ গ্রেফতার!

রেকর্ড গড়া ইনিংস নিয়ে হৃদয় বললেন, ‘এটা আমার স্বপ্ন ছিল!

Reporter Name
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ক্রীড়া ডেস্কঃ

রেকর্ড গড়া ইনিংসের পর তাওহিদ হৃদয়ের কথা শোনার আগ্রহ ছিল সবারই। কিন্তু গতকাল প্রায় সারা দিন ব্যাটিং করে ক্লান্ত হৃদয় সংবাদ সম্মেলনে আসেননি। রাতে বিশ্রামের পর আজ আবার তিনি ফিল্ডিংয়ে ফিরেছেন।
এর আগে কথা বলেছেন সম্প্রচার ক্যামেরায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৪২ রান করেছেন হৃদয়। চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা হৃদয়ের এই ইনিংসই এখন টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।
এমন ইনিংসের অনুভূতি জানাতে গিয়ে আজ হৃদয় বলেছেন, ‘সত্যি বলতে, এটা আমার স্বপ্ন ছিল। স্বপ্নটা পূরণ হওয়ায় আমি খুবই আনন্দিত। হয়তো আমার প্রত্যাশার চেয়েও একটু আগে পূরণ হয়েছে। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ।’
শুক্রবার হৃদয় যখন ব্যাটিংয়ে নামেন, ২২ রানে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন ধুঁকছে। একপর্যায়ে ১৮৪ রানে যায় সপ্তম উইকেট। সেখান থেকে শেষ দুই ব্যাটসম্যান তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদকে নিয়ে আরও ২০২ রান যোগ করেন হৃদয়।প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে যাওয়ার শঙ্কায় থাকা বাংলাদেশ প্রথম ইনিংসে ৩০ রানের লিডও পায়।
এর প্রায় পুরো কৃতিত্বই ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের। তাঁর অপরাজিত ২৪২ রানের পর দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর মুশফিকুর রহিমের ৩৪!
এমন ইনিংস নিয়ে হৃদয়ের কথা, ‘আপনি যখন টেস্ট ক্রিকেট খেলবেন, তখন দলের জন্য নিজের সেরাটা দিতে হবে। যখনই কোনো সুযোগ আসবে, সেটার সর্বোচ্চ ব্যবহার করতে হবে।’
তবে নিজের এই ইনিংসের কৃতিত্বের ভাগ বাকি দুই সতীর্থকেও দিয়েছেন হৃদয়, ‘তাইজুল ও তাসকিন খুব ভালো খেলেছে। ওরা যেভাবে আমাকে সমর্থন দিয়েছে, তাতে আমি অনেক আত্মবিশ্বাস পেয়েছি।’
সিলেটে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলছেন হৃদয়। সামনে লম্বা পথ। কত দূরে গিয়ে থামতে চান হৃদয়?
জবাবে বললেন, ‘আপাতত আমার কোনো লক্ষ্য নেই। শুধু দলের যা প্রয়োজন, সেটাই করতে চাই। আগেও বলেছি, যখনই সুযোগ পাই, দলের জন্য অবদান রাখার চেষ্টা করি। ম্যাচের পরিস্থিতি যেমনই হোক, দলের যা প্রয়োজন হবে, আমি সেভাবেই খেলার চেষ্টা করব।’
তথ্য: বিভিন্ন গণমাধ্যম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category