• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Headline
পরীমনি প্রসঙ্গে যা বললেন মেঘনা আলম! বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু আজ থেকেই! পুলিশ সদস্যদের বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা! রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২! রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন! খুলনাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী! স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল! ঢাকার কম্পিউটার বাজারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে! নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন! জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগে প্রথম নেত্রকোণার দুই শিক্ষার্থী”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগে প্রথম নেত্রকোণার দুই শিক্ষার্থী”

Reporter Name
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

১০০ মিটার দৌড়ে তসিবুর রহমান খান তুষার, উচ্চ লাফে ওমর ফারুক বিজয়ের সাফল্য

নেত্রকোণা প্রতিনিধি:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছেন নেত্রকোণার দুই শিক্ষার্থী। তাঁদের অসাধারণ ক্রীড়া নৈপুণ্যে অর্জিত এ সাফল্যে আনন্দিত শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী।

প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড় ইভেন্টে তেলিগাতী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী তসিবুর রহমান খান তুষার ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন করেন। অন্যদিকে, উচ্চ লাফ (হাই জাম্প) ইভেন্টে নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থী ওমর ফারুক বিজয় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেন।

দুই শিক্ষার্থীর এ সাফল্য তাঁদের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও নেত্রকোণা জেলার জন্যও সম্মানের। তাঁদের এ অর্জনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে তাঁরা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category