• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Headline
সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬- এ সংবাদ প্রকাশের কারণে কোন সাংবাদিক সংবাদমাধ্যমের মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট আদালতের অনুমতি নেওয়ার বিধান কার্যকর হতে যাচ্ছে! শেখ হাসিনাকে কোনও ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী বছর সরকারি ছুটি ২৯ দিন, কোন তারিখে কোন ছুটি দেখে নিন! সুস্থ ও দীর্ঘ জীবন পেতে হলে জানতে হবে একজন মানুষ কতটা সুস্থ আছেন এবং তার অকালমৃত্যুর ঝুঁকি কতটুকু, তা বোঝার একটি উপায় হতে পারে তার হাঁটার গতি! বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে, ভারতের ত্রিপুরার বক্সানগর গ্রামে এবার বিএসএফ সদস্যদের পিটিয়ে তাদের গাড়ি ভাঙচুর করেছে গ্রামবাসী। শ্রমিকদের মজুরি আত্মসাৎ ও হাত-পা ভাঙার হুমকি: দুর্গাপুরে বিএনপি নেতা শাহ আলমের বিরুদ্ধে এলাকায় তোলপাড়! আজকের আবহাওয়া ও অন্যান্য বার্তা! বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত! গাবতলীতে ১৫ বছর বয়সী স্কুলছাত্রী নিখোঁজ, সন্ধান চেয়ে প্রেসক্লাবে বাবার সংবাদ সম্মেলন! ইতিহাসে কখনো হয়নি, এমন ২ রেকর্ড পিএসজি ভাঙল ৬ গোল করে!

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

পুলিশ দিশাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। গতকাল বুধবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতে দেওয়া পুলিশের ফরোয়ার্ডিং রিপোর্ট অনুযায়ী, তদন্তকারী কর্মকর্তা রিমান্ড চাওয়ার সাতটি কারণ উল্লেখ করেছেন।

এতে বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় দিশা জানান ২৭ অক্টোবর রাতে ঘটনার আগে তিনি তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন। তিনি আরও জানান, ওই দিন সন্ধ্যায় তিনি কয়েকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ দোকানে যান এবং তাহসিফের সঙ্গে একটি মোটরসাইকেলের গ্যারেজে যান। তার মোটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘোরেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘দিশা ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে এসব তথ্য গোপন রাখা হয়েছে এবং সেগুলো যাচাই করা হচ্ছে।’

দিশার আরো ৭ দিনের রিমান্ড চায় পুলিশঃ
তদন্তকারী কর্মকর্তারা জানান, দিশা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং নীরব ছিলেন।

প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘আরেক আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে রিমান্ডে আছেন। দিশা ও দীপের দেওয়া তথ্যগুলো মিলিয়ে দেখা প্রয়োজন।’

এর আগে ১ নভেম্বর পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার নথিপত্র অনুযায়ী, ১৯ বছর বয়সী দিশাকে ১ নভেম্বর রাত ২টার দিকে রাজধানীর কাফরুলের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে তাহসিফের জুনিয়র বন্ধু দীপকে (২৩) গত ৩১ অক্টোবর চার দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৯ অক্টোবর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে হেফাজতে নেয় পিবিআই। গতকাল তাকে আবার তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

গত ৩১ অক্টোবর তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, তার ছেলেকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

এর আগে ২৯ অক্টোবর রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জিজ্ঞাসাবাদের জন্য দীপকে মোহাম্মদপুরের বাসা থেকে নিজেদের হেফাজতে নিয়েছিল।

তথ্য সূত্রঃ

# বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ

ছবিঃ সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category