• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline
পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার! ধান ফসলে রোগ বালাই ও পোকামাকড় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত! নওগাঁয় ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান, ছিনতাইয়ের ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার, কৃষক দলের নেতাসহ আটক -৩! অপরাধ দমনে সাফল্য, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের সম্মাননা দিলেন এসপি! ধুঁকছে পর্যটন, সাজেকে অস্থিরতার সমাধান কবে? মানুষের অধিকার রক্ষার কাজ শেষ হয়নি! বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর! বাংলাদেশসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া! রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশরাফ আলী! জিয়াউর রহমানের সমাধিতে চীনের কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধা নিবেদন!

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর!

Reporter Name
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বিনোদন ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনিকা কাপুর ও তার স্বামী গৌতম হাথিরামানির চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগঘন বার্তার মাধ্যমে নিজেই এই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন গায়িকা।

ইনস্টাগ্রামে কনিকা লিখেছেন, ‘প্রিয় বন্ধু এবং পরিবার, অনেক চিন্তা-ভাবনার পর আমার স্বামী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়টুকুর জন্য আমি কৃতজ্ঞ এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। এই কঠিন সময়ে আমরা যেন নিজেদের গোপনীয়তা বজায় রাখতে পারি এবং একটু সহানুভূতি ও সম্মান পাই, সেই অনুরোধই করছি।’
আগেও ভেঙেছিল প্রথম সংসার
এটি কনিকার দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্যবসায়ী রাজ চান্দকের সঙ্গে প্রথম ঘর বেঁধেছিলেন তিনি। বিয়ের পর দীর্ঘদিন লন্ডনেই কাটিয়েছেন এবং তাদের তিন সন্তান—আয়না, সামারা ও যুবরাজকে বড় করেছেন। তবে ২০১২ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে। এরপর কনিকা ভারতে ফিরে আসেন এবং নিজের মিউজিক ক্যারিয়ার গড়ে তোলার দিকে মন দেন।
বন্ধুত্ব থেকে প্রেম, তারপর বিয়ে
গৌতম হাথিরামানির সঙ্গে কনিকার পরিচয় প্রায় ১৫ বছরের। সম্পর্কে জড়ানোর আগে দীর্ঘদিনের ভালো বন্ধু ছিলেন তারা। কনিকা এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি নিজেই গৌতমকে দুবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন—প্রথমে ২০১৪ সালে এবং দ্বিতীয়বার ২০২০ সালে। অবশেষে ২০২১ সালের আগস্টে গৌতম তাকে প্রপোজ করেন এবং ২০২২ সালের ২০ মে লন্ডনে একটি জাঁকজমকপূর্ণ ঘরোয়া অনুষ্ঠানে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
‘বেবি ডল’ খ্যাত কনিকার সংগীত জীবন
২০১৪ সালে সানি লিওনের ‘রাগিনি এমএমএস ২’ ছবির ‘বেবি ডল’ গানটির মাধ্যমে দারুণ খ্যাতি অর্জন করেন কনিকা কাপুর। মিত ব্রোস-এর সুরে গানটি সুপারহিট হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একই বছর শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে ‘লাভলি’ গান গেয়েও তুমুল জনপ্রিয়তা পান তিনি।
এরপর মিত ব্রোস এবং ডা. জিউসের সঙ্গে মিলে ‘রয়’ ছবির ‘চিটিয়া কালাইয়া’, ‘এক পহেলি লীলা’ ছবির ‘দেশি লুক’, ‘অল ইজ ওয়েল’ ছবির ‘নাচান ফার্রাতে’ এবং ‘উড়তা পাঞ্জাব’ ছবির ‘দা দা দাসে’র মতো একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন এই গুণী শিল্পী।
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category