• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Headline
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার প্রতিপক্ষের মাঠে নেমে ৯ গোল! ৬১ ম্যাচে ৬২ গোল, চ্যাম্পিয়নস লিগে অনন্য হলান্ড! কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন,সভাপতি মোহাম্মদ আল আমিন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ! আইফোন ও আইপ্যাডের জন্য এক্সের নতুন আইকন, বদলাবেন যেভাবে! মিরপুরে শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টা, পুলিশের উপস্থিতিতে ছত্রভঙ্গ! যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব! রাজধানীর উত্তরায় ফুটপাত উচ্ছেদ অভিযান চালানোর সময় ঘুস নেওয়ার অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ! নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা! কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের! দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম!

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশরাফ আলী!

Reporter Name
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে মীর আশরাফ আলীকে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদায়ন করা হয়।
মীর আশরাফ ১৭তম বিসিএস-এর মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
বগুড়া সদর উপজেলায় তার পৈত্রিক বাড়ি। আওয়ামী সরকারের আমলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ১৬ বছর পদোন্নতিবঞ্চিত ছিলেন। গত ৫ আগস্টের পর তিনি তিনটি পদোন্নতি পেয়ে বাংলাদেশ পুলিশের একজন উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হন।
গত দুই বছর তিনি এসবি এবং সিটিএসবির ডিআইজি হিসেবে কর্তব্য পালন করেন। এজন্য তাকে ২০২৫ সালে রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত করা হয়। এরপর তিনি অল্প সময়ের জন্য রেলওয়ে রেঞ্জের ডিআইজি ক্রাইম অ্যান্ড অপারেশন হিসেবে দায়িত্ব পালন করেন।
ডিআইজি আশরাফ বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি সার্টিফিকেট অর্জন করেন।
বাংলাদেশ পুলিশে কর্মরত থাকাকালীন তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় উন্নততর বিদেশি প্রশিক্ষণ গ্রহণ করেন।
তথ্য: Jago News 24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category