• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Headline
মানবাধিকার আইনজীবীদের কারাদণ্ডে পাকিস্তানের তীব্র সমালোচনা অ্যামনেস্টির! রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)! রায়পুরাতে (নরসিংদী) আড়িয়লখাঁ নদে আবার ভেসে ওঠলো বস্তাবন্দি মর*দেহ! প্রয়োজনীয় অনুমোদনের অভাবে আজ সেন্টমার্টিনে যাচ্ছে না কোনো পর্যটকবাহী জাহাজ! ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে, নভেম্বরেও ঝুঁকি! সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট! ‎নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন! শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি—জেএসডি! স্লোভেনিয়ায় বাংলাদেশিসহ ১৪৭ অভিবাসী আটক! জলবায়ু সংকট মোকাবিলায় এআই : অঙ্গীকারে কতটা ভরসা?

ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন!

Reporter Name
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

(নীলফামারী) প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও ডিমলা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর, ডিমলার কর্মকর্তা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, যুবসমাজকে দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও কর্মসংস্থানমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের মাধ্যমে বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। সরকারের এসব সুযোগ কাজে লাগিয়ে তরুণদের নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সম্মিলিতভাবে কাজ করছে। একটি সমৃদ্ধ, কর্মমুখী ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার সেক্রেটারি রোকনুজ্জামান বকুল।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে যুবসমাজকে দেশের অর্থনীতির চালিকাশক্তিতে পরিণত করতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে সময়োপযোগী দক্ষতা অর্জনের পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের সদস্য, প্রশিক্ষণার্থীসহ স্থানীয় তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category